চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে ভর্তি কার্যক্রমে বৈষম্যের অভিযোগ

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
৭:৩৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
কুবি ক্যাম্পাসের দৃশ্য, ছাত্র-ছাত্রী ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ভর্তি কার্যক্রমে কোটায় ভর্তি হয়ে যাওয়া শিক্ষার্থীদের বিভাগ মাইগ্রেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে পছন্দের তালিকায় সামনের বিভাগে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে নতুন ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিভাগে ভর্তি হতে পারছেন।

বিষয়টিকে বৈষম্যমূলক দাবি করে ইতিমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গুচ্ছভূক্ত ভর্তিপরীক্ষা ও প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে গত ২৭ ফেব্রুয়ারি মোট আসনের প্রায় নয় শতাংশ খালি রেখেই ২০২০-২১ শিক্ষাবর্ষের পাঠদান শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সেসময় ৩০ মার্চ পর্যন্ত শূন্য আসনে ভর্তি কার্যক্রম চলমান রেখে এরপর আসন ফাঁকা থাকলেও ভর্তির সময়সীমা আর বাড়াবে না বলে ঘোষণা দেয় প্রশাসন। তবে অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করায় একমাস পর ফাঁকা আসনের সংখ্যা ১০ শতাংশে উন্নীত হয়। ফলে ফের ভর্তির সময়সীমা বাড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৩০ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ১১ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশন বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনুষদ ওপর ছেড়ে দেয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। সভার এ পরামর্শ অনুযায়ী কোটায় মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেয় বি ইউনিট।

বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অধীনের বাংলা বিভাগে ভর্তি হওয়া এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া আমি পছন্দমতো বিভাগে যেতে পারছি না। অথচ মেধা তালিকায় আমার পরে থাকা ব্যক্তিরা পছন্দের বিভাগ পাচ্ছেন। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, যারা কোটায় ভর্তি হচ্ছে তারা এমনিতেই সুবিধা পাচ্ছে। ফলে আমরা কোটায় শূন্য আসনে নতুন ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, বিষয়টি আমি এখনও জানি না, যদি এমন কিছু হয় তবে এটা বৈষম্য হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখবো।

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে পদক্ষেপ কী

পরবর্তী

বিশ্বকাপের পর গার্দিওলাকে চাচ্ছে ব্রাজিল

পরবর্তী
গার্দিওলা ফুটবল মাঠে দুইটি থাম্বস আপ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর গার্দিওলাকে চাচ্ছে ব্রাজিল

এয়ার ফ্রান্সের বিমান নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে নিয়ন্ত্রণ হারায় এয়ার ফ্রান্সের ফ্লাইট

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT