চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কী সুলতান সাহেব, দেরি করলেন যে?’

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৩:৪১ অপরাহ্ণ ০১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন আজ রায় ঘোষণা করা হবে হবিগঞ্জের বানিয়াচং থানার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের মামলায়।

এজন্য ট্রাইব্যুনাল এলাকায় খুব সকাল থেকেই নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলাবাহিনী। আর সকাল ৮ টার পর থেকে রায়ের খবর কাভার করতে একে একে এসে হাজির হতে থাকেন গণমাধ্যমকর্মীরা।

এদিন সকাল ৯টার কিছু পরেই ঢাকার কেন্দ্রিয় কারাগার থেকে আসামীদের প্রিজন ভ্যানে করে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সাড়ে দশটা বাজার আগেই কাঠগড়ায় তোলা হয় আসামীদের।

Banglabid

ঘড়িতে তখন সাড়ে ১০টা। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে অপর দুই সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী এজলাসে আসন গ্রহণ করেন। বসেই অবাক হয়ে তাকিয়ে দেখলেন শূন্য পড়ে আছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আসন। যদিও সে সময়ে উপস্থিত ছিলেন আসামীপক্ষের আইনজীবী, আসামীদের আত্মীয় স্বজন, সাংবাদিক ও দর্শনার্থীরা।

এরপর কিছুক্ষণ অপেক্ষা। এক পর্যায়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন মামলার প্রসিকিউটর সুলতান মাহমুদ। দেখেই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের প্রশ্ন: ‘কী সুলতান সাহেব, দেরি করলেন যে? এখানে মিডিয়ার লোকজন আছে। তারা যদি লিখে দেয় প্রসিকিউশনের দেরির জন্য রায় দিতে পারছে না, তাহলে কী হবে বলেন তো?’

প্রসিকিউটর সুলতান মাহমুদ বললেন, সবাইকে নিয়ে আসতেই এই দেরি। এই সময়ে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে অন্য প্রসিকিউটররা প্রবেশ করেন। তাকে উদ্দেশ্য করে এবার ট্রাইব্যুনাল বলেন, ‘আপনারা না আসার কারণে রায় দিতে দেরি হচ্ছে।’ সেসময় কিছুটা অপ্রস্তুত চিফ প্রসিকিউটর আইনজীবী সুলতান মাহমুদের কথার পুনরাবৃত্তি করলেন।

Reneta

উত্তর শুনে বিচারকরা হাসলেন। তবে বিলম্বের বিষয়টি উপস্থিত কেউই ভালোভাবে নেননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে একজন প্রসিকিউটর বললেন, রায় ঘোষণার সময় যেহেতু আগে থেকে সবার জানা, তাই বিলম্ব কাম্য নয়। যদিও এই বিষয়ে বেশ কয়েকবার সতর্ক করেছিলেন ট্রাইব্যুনাল।

এরপর ২৪০ পৃষ্ঠার মূল রায়ের মধ্যে সংক্ষিপ্ত রায় পড়া শেষে জানানো হয় মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়াকে দুজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।

একই অভিযোগে তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ডাদেশ এবং মুক্তিযুদ্ধের সংগঠক এম এ রবের বাড়িতে হামলা লুণ্ঠন, ধর্ষণ ও অপহরণ-পরবর্তী নির্যাতনের ৩ অভিযোগে ৩ আসামীকেই ১০, ২০ ও ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে ৩০ দিনের মধ্যে আপীল করার সুযোগ পাবে আসামীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্মিত হলো বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ

পরবর্তী

জেনারেল রবের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল রাজাকার বড় মিয়া

পরবর্তী

জেনারেল রবের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল রাজাকার বড় মিয়া

মাহির কথিত বিয়ে নিয়ে জটিলতা বাড়ছে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT