চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব খাবারে ত্বক হবে দারুণ সুন্দর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২২
লাইফস্টাইল
A A
সুন্দর ত্বকের জন্য প্রাকৃতিক উপায় দেখছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে দেখা দেয় নানান সমস্যা। তবে মনে রাখতে হবে খাদ্য এবং জীবনধারা প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ। কিছু খাদ্য আছে যা পুরুষ এবং মহিলা সবার ত্বক ভালো রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে বেশ কার্যকর।

ড. রাইসা তার ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে ৬ ধরনের খাবারের কথা তুলে ধরেছেন, যা ত্বক উজ্জ্বল করতে, ব্রন ও দাগ মুক্ত্ রাখতে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে ভেতর থেকে সাহায্য করে।

সেগুলো হল :

লাল রংয়ের ফল ও শবজি

টমেটো, তরমুজ,লালশাক, ডালিম, পাকা পেঁপে এগুলো রয়েছে লাল রংয়ের ফল ও সবজির তালিকায়। এই রংয়ের সবজি ও ফলে লাইকোপেন অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায়। যা শরীরের অভ্যন্তরীণ সান প্রোটেকশনে কাজ করে।

বিভিন্ন রঙের ফলের সমাহার, ত্বক সুন্দর করার জন্য উপকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

রোদের বেগুনী রশ্মি আমাদের ত্বকের অনেক ক্ষতি করে থাকে। ত্বকের কোলাজেন ড্যামেজ করে ত্বকে উজ্জ্বলতা কমায় এবং ত্বকের চামড়া নষ্ট করে ফেলে। এর ফলে দ্রুতই একজন মানুষের মধ্যে বয়সের ছাপ পড়তে থাকে। তাই সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য অবশ্যই রোদ থেকে ত্বককে রক্ষা করতে হবে।তাই যে মৌসুমে যে লাল শবজি বা ফল পাওয়া যায় সেটা খেলে আমাদের ত্বক অভ্যন্তরীণ ভাবে রোদ থেকে রক্ষা করার ক্ষমতা বাড়বে।

বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ

কাঠ বাদাম,কাজু বাদাম,চীনা বাদাম, আখরুট রয়েছে বাদামের তালিকায় এবং বীজের মধ্যে রয়েছে তিষির বীজ , চিয়া সিড , মিষ্টি কুমড়ার বীজ, তিল। এগুলোতে রয়েছে ভালো ফ্যাট। প্রতিদিনের ধুলা-বালি থেকে ত্বকে ফ্রী-রেডিক্যাল ড্যামেজ তৈরী হয়।ত্বকের অক্সিড্যাশন হয়। যার কারণে ত্বকে নানান সমস্যা দেখা দেয়।চামড়ায় ভাঁজ পরে।

বাদাম ও শস্যের বিভিন্ন প্রকারের সংগ্রহ দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিন্তু ভিটামিস-ই ফ্রী-রেডিক্যাল থেকে ত্বককে সুরক্ষা দেয়। বাদাম এবং বীজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বককে অক্সিড্যাশন থেকে রক্ষা করে। এছাড়া এগুলোতে পাওয়া যায় জিংক। যা ত্বককে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করতে সাহায্য করে।

সবুজ রংয়ের ফল ও শবজি 

সবুজ রংয়ের ফল সবজির মধ্যে রয়েছে পেয়ারা, জাম্বুরা, কাঁচা মরিচ সহ সব ধরনের সবুজ শাক শবজি। এগুলোতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি যা আমাদের কোলাজেন প্রোডাকশন বাড়াতে সাহায্য করে।এর ফলে স্কিন টাইট থাকে।এছাড়া সবুজ শাক-সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বককে দাগ মুক্ত রাখতে সাহায্য করে।

কমলা রংয়ের শবজি এবং ফল

কমলা রং দেখতে বেশ আকর্ষণীয়। শুধু তাই নয়, এই রংয়ের ফল সুস্বাদু ও ভীষণ পুষ্টিকর। কমলা, গাজর, লেবু, আনারস, পেঁপে- কমলা রংয়ের ফল ও শাক-সবজির কথা বললে এগুলোর নামই প্রথমে মনে পড়ে।যা দেয় প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন।

বিভিন্ন ফলের সমাহার, ত্বক সুন্দর করার জন্য উপকারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটা ক্যারোটিন মূলত শরীরের ভিটামিন এর পরিমাণ বাড়ায়।ভিটামিন- এ আমাদেরকে একটি উজ্জ্বল স্কিন দিয়ে থাকে।ভিটামিন এ এর অভাবে  স্কিন ড্রাই হয়ে যায় এবং ত্বকে ব্রনের সমস্যা দেখা দিতে থাকে।

প্রোটিন-সমৃদ্ধ খাবার

ডাল,ডিম,মাছ এবং মাংস এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা সুস্থ এবং সুন্দর ত্বক গড়তে সাহায্য করে।এগুলো ও শরীরের কোলাজেন প্রোডাকশনও বাড়িয়ে থাকে।

হাইড্রেশন

ত্বককে হাইড্রেট রাখতে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ডি-হাইড্রেশন এর ফলে ত্বকের উজ্জ্বলতা কমে যায়, ত্বক নিস্তেজ দেখায়।এছাড়া পানি খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শুষে নিতে সাহায্য করে। ক্ষতিকর উপাদান গুলো ও শরীর থেকে দূর করতে সাহায্য করে এবং শরীরের রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে।

ট্যাগ: ত্বকের যত্ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পরবর্তী

বৈদ্যনাথতলার আম্রকাননে যে দিনটি হয়েছিল ইতিহাস

পরবর্তী
বৈদ্যনাথতলার আম্রকাননে এক ঐতিহাসিক দিন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদ্যনাথতলার আম্রকাননে যে দিনটি হয়েছিল ইতিহাস

অর্জিত বিজয় সুসংহত করাই আজকের অঙ্গীকার: কাদের

সর্বশেষ

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT