চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কীভাবে হল নিজেই জানি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যখনই সেরা প্রত্যাবর্তনের কথা বলা হবে এখন থেকে হয়তো লিভারপুলের নামই সবার প্রথমে উঠে আসবে। ২০০৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্রথমার্ধে এসি মিলানের বিরুদ্ধে তিন গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে তারা। টাইব্রেকারে ম্যাচ গেলে চ্যাম্পিয়ন হয় অলরেডরা।

মঙ্গলবার গভীর রাতে তেমনই আরেকটি প্রত্যাবর্তন ঘটিয়েছে লিভারপুল। এক্ষেত্রে অবশ্য ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। প্রথম লেগে তিন গোলে পিছিয়ে থেকেও ঘরের মাঠে মেসিদের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়। ম্যাচ দেখলে কে বলবে এদিনের দলে সালাহ, ফিরমিনোদের মতো তারকারা অনুপস্থিত ছিলেন। চলতি মৌসুমের হয়তো সবচেয়ে সেরা ম্যাচটাই এদিনই খেলেছে লিভারপুল।

অনেকের মতো এই প্রত্যাবর্তনকে নিজেও ঠিকমতো বিশ্বাস করতে পারছেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের কথায়, ‘জেতাটা কঠিন ছিল। এটা আরও কঠিন ছিল, কারণ, পরিষ্কার ব্যবধানে জিততে হবে। আমি জানি না, তারা (খেলোয়াড়) আসলে কীভাবে এটা করল।’

Banglabid

শিষ্যদের কী ভাষায় প্রশংসা করবেন সেটা ভুলে গিয়েছিলেন ক্লপ। শুধু বলেছেন, ‘বিশ্বে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু একসাথে এই মানসিক আবহ তৈরি করা খুবই বিশেষ। আর এটা পুরোটাই খেলোয়াড়দের করা।’

কোচিং ক্যারিয়ারের সেরা তিন ম্যাচের একটি হিসেবে বার্সা ম্যাচকে অভিহিত করেছেন ক্লপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লপচ্যাম্পিয়ন্স লিগবার্সালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থী নিহত

পরবর্তী
কলোরাডো-স্কুলে হামলা-কেনড্রিক ক্যাস্টিলো

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থী নিহত

দরিদ্র শিশু-বিছানা তৈরি-ঘুম

চাকরি ছেড়ে এখন তিনি গরিব শিশুদের ‘ঘুমের কারিগর’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT