চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী করবেন প্রাক্তনের বিয়েতে!

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৯:৩৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
প্রাক্তনের বিয়েতে (প্রতীকী)

প্রাক্তনের বিয়েতে (প্রতীকী)

অনেক সময় সম্পর্ক চুকিয়ে যাবার পরও অনেক ঘটনা ঘটে, যা নতুন করে সম্পর্ককে মনে করিয়ে দেয়। তেমনি একটা ঘটনা হলো প্রাক্তনের বিয়ে। বেশিরভাগ সময়ে কথাগুলো প্রথমে শোনা হয় লোকমুখে। একসময়ে দেখা যায়, তা সত্যিই ঘটছে। বিয়েতে কখনও দাওয়াত আসে, আবার কখনও আসে না। দুটো পরিস্থিতি-ই অস্বস্তিকর। কী করবেন এমন পরিস্থিতিতে!

বিয়েতে দাওয়াত পেলে কী করবেন

১. খুব সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করুন। কারণ, সে শুধু আপনার ভালোবাসার মানুষ ছিল তা নয়, ভালো বন্ধুও বটে। তাই অন্য বন্ধুর বিয়েতে যেভাবে অংশগ্রহন করতেন সেখানেও তাই করুন।

২. তাদের জন্য শুভকামনা জানান। আর সেটা শুধু লোকদেখানো নয়, বরং মন থেকেই করার চেষ্টা করুন।

৩. সুন্দর কোনো উপহার সামগ্রী নিয়ে সেখানে হাজির হোন। পরিবেশের সাথে মিলিয়ে চলুন, দেখবেন আপনার ভালো লাগছে।

৪. প্রাক্তনের বিয়েতে আপনাদের পুরোনো বন্ধুরাও তো অংশ নিবে। অনুষ্ঠানে তাদের সাথে সুন্দরভাবে মিশে যান।

৫. এমন কোনো কথা বা আচরণ করবেন না, যা দৃষ্টিকটু দেখায়।

৬. প্রাক্তনের সঙ্গীর সাথে পরিচিত হোন, আর তাকে বন্ধুর মতো ট্রিট করুন।

 



বিয়েতে দাওয়াত না পেলে কী করবেন

১. অনেক সময় পরিবেশ-পরিস্থিতির কারনে প্রাক্তনের বিয়েতে দাওয়াত পাওয়া হয় না। তাতে কি! তার জন্য দূর থেকেই শুভকামনা জানান।

২. আশেপাশের লোকজনের নানারকম কথা এড়িয়ে চলুন। অন্যের কাছে থেকে বাড়তি কোনো তথ্য নিতে যাবেন না। যা ঘটছে তা তো সবাই একসময় জানবে। তাই কী দরকার আগ বাড়িয়ে তথ্য নেবার!

৩. রাগ বা ক্ষোভের বশে এমন কোনো আচরণ করবেন না বা কথা বলবেন না, যাতে নতুন করে ঝামেলা তৈরি হয়। কারন, চুকিয়ে যাওয়া সম্পর্ক নতুন করে তুলে ধরার কী দরকার!

৪. বিয়েকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। এতে দুজনেরই সম্মান নষ্ট হবে।

৫. অন্য বন্ধুরা যারা সেই বিয়েতে অংশ নেবে তাদের সাথে অন্য সময়ের মতো স্বাভাবিকভাবে চলুন। তাদেরকে এড়িয়ে চলারও দরকার নেই, আবার আগ বাড়িয়ে বেশি বেশি মেশারও প্রয়োজন নেই।

সর্বোপরি, সবকিছুকে জীবনের নিয়ম মেনে নেন। আপনার যদি সঙ্গীর প্রয়োজন হয় কিংবা কাউকে বাঁধনে বাঁধতে হয় তবে তাকে খুঁজুন। আর যদি নতুন সঙ্গী হয়ে যায় তাকে বুঝে চলার চেষ্টা করুন। এককথায়, জীবনটাকে স্বাভাবিক, ‍সুন্দর করে এগিয়ে নিয়ে যান। ফেমিনা।

 

ছবি: ইন্টারনেট থেকে নেয়া।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীরা কেন কম নোবেল পাচ্ছেন

পরবর্তী

বগুড়ায় মা ও মেয়ে নির্যাতন মামলায় তুফানের বিরুদ্ধে অভিযোগ

পরবর্তী

বগুড়ায় মা ও মেয়ে নির্যাতন মামলায় তুফানের বিরুদ্ধে অভিযোগ

উপাচার্যরা উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের কমিটিতে উপাচার্য: উপাচার্যরা কী বলছেন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT