চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিবরিয়া হত্যা মামলার বিচার শুরু

সাদিকুর রহমান সাকী সাদিকুর রহমান সাকী
৩:৫৯ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠন করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউসসহ ৩২ জনের বিরুদ্ধে।

রোববার সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীসহ সকল আসামীর উপস্থিতিতে এ হত্যা মামলায় চার্জ গঠন করা হয়। এর আগে ৯ বার মামলাটির অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়। সকাল ১১টা দিকে এই মামলার চার্জ গঠনের জন্য আরিফুল হক চৌধুরীসহ ১৪ আসামীকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসানের আদালতে হাজির করা হয়।

দীর্ঘ ১০ বছর পর শুরু হলো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার কাজ। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ নিহত হন তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলীসহ পাঁচজন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হলেও নানা কারণে বিলম্বিত হয় মামলার অগ্রগতি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর অবশেষে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র জিকে গউসসহ ৩২ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে মামলার কাজ শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

Banglabid

সিলেটের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দীর্ঘদিন পর আদালত চার্জ গঠন করেছেন। ১০ জন পলাতক, ১৪ জন জেল হাজতে, ৮ জন জামিনে রয়েছে, তাদের সবার বিরুদ্ধে আজ চার্জ গঠন করা হয়েছে।

হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন বলেন, আইনের বাধ্যবাধকতা আছে যে ৯০ দিনের মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে হবে। যদি না হয় তাহলে হাইকোর্টের আদেশক্রমে আরো ৩০ দিন। এর মধ্যেও না হলে তার কারণ ব্যাখ্যা করে আরো ১৫ দিনের সময় পাওয়া যাবে। মোট ১৩৫ দিনের মধ্যে অবশ্যই মামলার কাজ শেষ করতে হবে। চার্জ গঠন হয়েছে, এখন নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার কাজ আদালতে সম্পন্ন হবে।

রোববার সকালে চার্জ গঠনের জন্য লুৎফুজ্জামান বাবর এবং আরিফুলসহ মামলার ২২ আসামীকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসানের আদালতে হাজির করা হয়। সে সময় আরিফুলের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত তা খারিজ করে দেন।

Reneta

আসামীপক্ষের আইনজীবী মোহাম্মদ লালা বলেন, এই মামলার সাক্ষীদের কেউ আরিফুল হক চৌধুরীর নাম বলে নাই। এজাহারে তার নাম ছিলো না। আমরা বলেছিলাম তার বিরুদ্ধে চার্জ গঠনের যোগ্য নয়। আদালত আমাদের কথায় প্রীত হয়েছেন, তিনি বলেছেন বিচারের সময় তিনি সেটা দেখবেন।

মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২১ সেপ্টেম্বর।

এর আগে গত ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এবং ৩, ১০, ১৮, ২৫ আগস্ট ও ৬ সেপ্টেম্বর আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সব আসামী আদালতে হাজির করতে না পারায় চার্জ গঠনের তারিখ পিছিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিবরিয়া হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার শাহাদত

পরবর্তী

হিজবুতের অনলাইন সম্মেলনের উদ্যোক্তা এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক

পরবর্তী

হিজবুতের অনলাইন সম্মেলনের উদ্যোক্তা এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক

হিজবুতের অনলাইন সম্মেলনের উদ্যোক্তা এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT