চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিপিং আমাকে ব্যাটিংয়ে সাহায্য করতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

কিপিংটা তিনি উপভোগ করেন। যেকোনো মূল্যে ধরে রাখতে চান উইকেটের পেছনে গ্লাভস সামলানোর দায়িত্ব। কথাটা একাধিকবার বলেছেন। কিন্তু গত কিছুদিন গ্লাভস হাতে তার দৃষ্টিকটু কয়েকটি সুযোগ হাতছাড়ার মাশুল গুনতে হয়েছে দলকে। সমালোচনার ফিসফাসটা তাই শব্দ করেই উচ্চারিত হচ্ছিল, মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হবে। আনুষ্ঠানিক সিদ্ধান্তটা নেওয়াই ছিল, টিম ম্যানেজম্যান্টের সেই সিদ্ধান্তকে স্বাগতই জানালেন টাইগারদের টেস্ট অধিনায়ক। দলের প্রয়োজনে ম্যানেজম্যান্টের যেকোনো পদক্ষেপ মেনে নিতে প্রস্তুত তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার গলেতে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মুশফিক বললেন, ‘কিপিং সবসময় আমাকে ব্যাটিংয়ের ক্ষেত্রে সাহায্য করতো। উইকেটের পেছনে থেকে পিচের আচরণ বোঝার চেষ্টা করতাম। ব্যাটিংয়ে সেটার প্রভাব পড়তো। কিন্তু ম্যানেজম্যান্ট যেটা ভালো মনে করছে আমি সেটাই করবো।’

দেশ ছাড়ার আগে মুশফিক বলেছিলেন, দলের প্রয়োজনে বোলিং করতেও প্রস্তুত তিনি। বোঝাতে চাচ্ছিলেন, যত বেশি ক্ষেত্রে সম্ভব ভূমিকা রাখতে চান একাদশে থেকে। ব্যাটিং-কিপিং-অধিনায়কত্ব একসঙ্গে সামলাতে তার কোনো সমস্যাই হচ্ছে না। তখনই আঁচ করা যাচ্ছিল, কিপিং নিয়ে চাপ বেড়েছে। ছেড়েই দিতে হতে পারে সাধের গ্লাভস।

Banglabid

শ্রীলঙ্কায় পা রাখার পর ম্যানেজম্যান্ট মুশফিককে সেটা জানিয়েও দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে লিটন দাসের হাতে গ্লাভস তুলে দিয়ে একটা মহড়াও হয়ে গেছে। লিটন দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, স্টাম্পিং করেছেন; সঙ্গে অপরাজিত ফিফটি করে আস্থার প্রতিদান দিয়েছেন। এরপর মুশফিকের হাতে গ্লাভস ফেরাটা আপাতত সম্ভব ছিল না। সোমবার সেটিই কেবল নিজের মুখে জানাতে হলো সাদা পোশাকের অধিনায়ককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিচালক আলমগীর, নায়ক প্রসেনজিৎ​ ও আরিফিন শুভ

পরবর্তী

বাংলাদেশ দলের নতুন ফিজিও থিহান চন্দ্রমোহন

পরবর্তী

বাংলাদেশ দলের নতুন ফিজিও থিহান চন্দ্রমোহন

জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT