চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নরেন্দ্র মোদির বিজেপি সরকার ভারতীয় সংসদে জম্মু ও কাশ্মীর বিষয়ে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে যে সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক দাবি করে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সরকারের নেয়া ওই পদক্ষেপকে পাকিস্তান নিন্দা জানিয়ে প্রত্যাখান করে। ওই অঞ্চল আন্তর্জাতিকভাবেই বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত। তাই ওই অঞ্চল নিয়ে ভারত সরকারের একতরফা সিদ্ধান্ত মেনে নেয়া হবে না। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের দেয়া রেজুলেশনের কথা মনে করিয়ে দিয়ে বলা হয় ভারত সরকারের ওই সিদ্ধান্ত কাশ্মীর ও পাকিস্তানের জনগণ কখনো গ্রহণ করবে না।’

‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চলের অংশীদার হিসেবে পাকিস্তান ভারতের ওই অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবে।’

এদিকে কাশ্মীর বিষয়ক সংসদীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে পার্লামেন্ট ভবনে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরাশী এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন: ভারতের বিজেপি পার্টি যদি মনে করে থাকেন তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে তা হলে ভুল করবে। তারা আশাহত হবে।ভারতের এই সিদ্ধান্তের পর আবারও বিশ্বব্যাপী সমালোচনায় পড়েছে তারা। সুতরাং এটা কোন সমাধানের পথ হতে পারে না। এটার পর বরং সমস্যা বাড়তেই থাকবে।’

সোমবার সকালে ভারতের সংবিধানে ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ রাজ্যর অধিকার দেয়া হয়েছিল তা বাতিল করা হয়। ফলে এখন থেকে জম্মু ও কাশ্মীর কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অঞ্চল বলে বিবেচিত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন।

এই ঘোষণা দেয়ার পরই পাকিস্তানের পক্ষ থেকে এ মন্তব্য এলো। কাশ্মীরে আরো বেশি পরিমাণ নিরাপত্তা বাহিনী নিয়োজিত করা ও মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

বিষয়টি নিয়ে সরব হয়েছে বৃহত্তর গণতন্ত্রের দেশ ভারতের রাজনীতিবিদরা। সংসদে ওই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে বক্তব্য-প্রতিবাদের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজ নিজ অবস্থান তুলে ধরছেন তারা। এখন পর্যন্ত ওই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছে ভাজপা, বিজেডি, শিবসেনা, ওয়াইএসআরসিপি, আপ। অন্যদিকে, বিরোধিতা জানিয়ে সরব হয়েছে কংগ্রেস ও জেডিইউ।

ট্যাগ: কাশ্মীরজম্মু ও কাশ্মীরনরেন্দ্র মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রে বার্সা

পরবর্তী

কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

পরবর্তী

কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

টেস্ট ছাড়লেন স্টেইন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT