চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মিরে মানবঢাল বানানো সেই সেনা পুরস্কৃত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ২২, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

কাশ্মিরের সাম্প্রতিক বিক্ষোভের সময় এক বিদ্রোহীকে গাড়ির সামনে বেঁধে ‘মানবঢাল’ বানানো মেজর নিতিন গগোই-কে পুরস্কৃত করেছে সেনাবাহিনী। তুমুল সমালোচিত সেই ঘটনার জন্য দায়ী অফিসারকে দেশটির সেনাপ্রধানের পক্ষ থেকে ‍প্রশংসা জানিয়ে পদক দেয়া হয়েছে।

নিন্দিত সেই ঘটনায় নিতিন গগোই এর বিরুদ্ধে একটি তদন্ত অবশ্য চলমান রয়েছে।

‘জঙ্গিবিরোধী অভিযানে নিরন্তর প্রচেষ্টার’ স্বীকৃতিস্বরূপ ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াতের পক্ষ থেকে প্রশংসাপত্র পেয়েছেন নিতিন গগোই। (এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া)

গতমাসের শুরুর দিকে জম্মু-কাশ্মিরে এক সেনা জিপে বেঁধে রাখা যুবকের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের পাথর হামলা ঠেকাতে তাকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।

জম্মু-কাশ্মীর রাজ্যের শ্রীনগরের একটি সড়কে সেনাবাহিনীর এক জিপের সামনে সেই যুবককে বেঁধে রাখা হয়। এ নিয়ে করা ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। সেনাসূত্র তখন দাবি করেছিল, ওই যুবক একজন বিক্ষোভকারী। শ্রীনগরে সংঘাতময় উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া ঠেকাতে বর্ম হিসেবে তাকে ব্যবহার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘তাদের বলুন আমাকে গ্রেপ্তার করতে’, সোনম ওয়াংচুকর ভিডিও ভাইরাল

জুলাই ২৫, ২০২৬

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধ

জুলাই ২৫, ২০২৬

বেলজিয়ামের ডাগআউটের দায়িত্ব নিলেন ফন বোমেল

জুলাই ২৫, ২০২৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাই ২৫, ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT