চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো ব্যাজে নিহতদের স্মরণ করছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নেপালে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানাতে কালো ব্যাজ পরে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বুধবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিধাস ট্রফিতে ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে খেলছেন তামিম-মাহমুদউল্লাহরা।

প্রেমাদাসায় টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। জায়গা হারিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একাদশে ঢুকেছেন আরেক পেসার আবু হায়দার রনি।

টুর্নামেন্টের ফাইনালে যেতে বাংলাদেশের জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে দুইশ’র বেশি রান তাড়া করে জয়ের আত্মবিশ্বাস নিয়ে নেমেছে লাল-সবুজরা।

মঙ্গলবার কালো ব্যাজ পরে মাঠে নামার কথা নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। একইদিন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, দুর্ঘটনার খবর শোনার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা হতাহতের খবর রাখার চেষ্টা করেছেন। দল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস–বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সোমবার দুপুরে। পাইলট-ক্রুসহ ৭১ জন যাত্রী ছিলেন উড়োজাহাজটিতে। যার মাঝে মৃতের সংখ্যা ৫১। পাইলটসহ নিহতের ২৫ জন বাংলাদেশি।

উড়োজাহাজটিতে বাংলাদেশি ছাড়াও ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক ছিলেন। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানরা। নিহতদের আত্মার শান্তি কামনা করেন তারা।

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সরকার জনগণকে ভয় পায়: মির্জা ফখরুল

পরবর্তী

প্রধানমন্ত্রীর নির্দেশে নেপাল যাচ্ছে মেডিকেল টিম

পরবর্তী

প্রধানমন্ত্রীর নির্দেশে নেপাল যাচ্ছে মেডিকেল টিম

ধাওয়ানের স্টাম্প উপড়ে দিলেন রুবেল

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT