বর্তমান সরকার জনগণকে ভয় পায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে।
বুধবার সন্ধ্যায় গাজীপুরে পুলিশের রিমান্ডে নিহত ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের কবর জিয়ারত করে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিরনি অভিযোগ করে বলেন, নির্যাতন করে মিলনকে হত্যা করা হয়েছে।
গত ১২ মার্চ ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে মারা যান।
৬ মার্চ প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে বেআইনি সমাবেশ এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় শাহবাগ থানা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে।







