চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্যকর সমাধান কোন পথে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীসহ সারাদেশে যখন কোনো সড়ক দুর্ঘটনা ঘটে, তখন বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। এভাবে কিছুদিন চলে আলোচনা, নেয়া হয় নানা স্বল্পকালীন পরিকল্পনা পদক্ষেপ। কিছুদিন ঘুরতে না ঘুরতেই আবার যে ব্যবস্থা তা-ই বহাল থাকে।

গতবছর ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মর্মান্তিকভাবে বাসচাপায় নিহত হওয়ার পরে সারাদেশ জুড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেসময় আন্দোলনরত শিক্ষার্থীরা নানা দাবি পেশ করেছিল সরকারের কাছে। নানা আশ্বাস আর সাময়িক ব্যবস্থার মুখে ওইসব শিক্ষার্থীরা আন্দোলন থেকে ঘরে ফিরে যায়। আন্দোলন থেকে যাওয়ার আগে তারা রাজধানীসহ সারাদেশের মানুষের সামনে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার নানা উদাহরণ রেখে যায়। সরকারসহ সুধীমহল সেসময় বলেছিল, শিক্ষার্থীরা আমাদের চোখ খুলে দিয়েছে, এবার আমাদের কাজ করার পালা। সাময়িকভাবে সেসময় দায়ী বাস ‘জাবালে নুর পরিবহন’ এর রুট পারমিট বাতিল করেছিল, যদিও সে বাস কিছুদিন পরে আবার রাজধানীতে চলাচল শুরু করে। এসব প্রেক্ষাপটে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ কী কী কাজ করেছিল, তা আসলে প্রশ্নবিদ্ধ ও গবেষণা সাপেক্ষ বিষয়।

আন্দোলনের সময়ে পরিবহন শ্রমিকদের নানা বিষয় সামনে চলে আসে। তাদের কর্মঘণ্টা, মজুরি বৈষম্য, চলাচলরত বাসগুলোর ট্রিপ সিস্টেমসহ নানা বিষয়। অনেক গণপরিবহন বিশেষজ্ঞদের সেসময় মতামত ও সুপারিশ করতে দেখা যায় মতামত কলাম লিখে, গোলটেবিল বৈঠকে এবং নানা কমিটির প্রতিবেদনে। সবমিলিয়ে বিষয়গুলো কিছুদিন আলোচনায় থাকার পরে আবার হারিয়ে যায়।

Banglabid

হারিয়ে যাওয়া সেই বিষয়গুলো আবার সামনে চলে এসেছে রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারের মৃত্যুর পরে। আবার উত্তাল হয়েছে রাজধানীসহ সারাদেশ। একই আলোচনা আর সুপারিশ ফিরে এসেছে পরিস্থিতি সামাল দিতে। এগুলোর সবই সাময়িক ও স্বল্পকালীন পদক্ষেপ বলে আমাদের মনে হয়েছে।

পরিবহন শ্রমিকদের নিয়ে নানা ধরণের ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করে তাদের দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন মানব সম্পদে রূপান্তর করা সময়ের দাবি। শুধুমাত্র পরিবহনের রুটপারমিট বাতিল আর দুর্ঘটনার পরে দায়ি শ্রমিককে সাজা দেয়া সমাধান না। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ সড়ক ও জনচলাচল পথগুলো নিয়ে নানা গবেষণা হওয়া দরকার, দরকার গবেষণালব্ধ তথ্য ও বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়া। তা না হলে, আবার কোনো বাবা-মায়ের কোল খালি হবে, হবে আন্দোলন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না।

আমাদের আশাবাদ, উপরোক্ত বিষয়গুলো বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখবেন এবং যথাযথ পদক্ষেপ নেবেন। ঢাকার সড়কগুলো যেনো মানুষের জন্য নিরাপদ হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়ক চাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে একমাস সময় নিয়েছে কর্তৃপক্ষ

পরবর্তী

রাজধানী বিজয় সরণি ফ্লাইওভারের নিচের কাঁচা বাজারের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী বিজয় সরণি ফ্লাইওভারের নিচের কাঁচা বাজারের আগুন নিয়ন্ত্রণে

দুই বছরের আগে গ্যাসের দাম না বাড়ানোর দাবি বিজিএমইএ’র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT