চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারোনাভাইরাস: সৌদি প্রবাসীদের জন্য অনুদান, মৃত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:০৯ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

করোনা ভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরবে কর্মরত ২২ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি টাকায় মাত্র ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 

যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল বলে মনে করছেন সৌদি প্রবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা অন্যতম সংগঠন প্রবাসী ক্লাব। প্রবাসী মধ্যবিত্ত পরিবারগুলো এখন কঠিন সংকটের মধ্যে আছে তাদেরকে কারোনা সংকট মোকাবেলায় সহজ শর্তে বিনা সুদে কমপক্ষে তিন লাখ টাকা করে ব্যাংক থেকে ঋণ প্রদান করার জন্য প্রবাসী ক্লাব দাবি জানান।

ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে প্রবাসীদের সহযোগিতার জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকা প্রণোদনার জন্য আবেদন করলেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগের কথা জানেন না বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তা কথা প্রকাশ পাওয়ার পর রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস ও কনস্যুলেটের নির্ধারিত টেলিফোন টোল ফ্রি নাম্বার এবং ই-মেইলে যোগাযোগ করার আহ্বান জানানোর পর গত তিন দিনে কমপক্ষে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি কনস্যুলেট ও দূতাবাসে যোগাযোগ করেছে বলে সূত্র জানিয়েছে।

যে হারে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আর্থিক সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও দূতাবাসের পক্ষ থেকে প্রতি জন প্রবাসীর জন্য কি পরিমাণ আর্থিক সাহায্য করা হবে এখন পর্যন্ত সুস্পষ্ট করে না বলা হলেও বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ৮০ লক্ষ টাকার মধ্য থেকে বেশি কিছু সহযোগিতা পাওয়া যাবে না বলেই মনে করছেন ভুক্তভোগীরা।

আবার সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর পক্ষ থেকে শ্রম ও কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেছেন। মৃত ব্যক্তিরা হলেন: ১. কোরবান, পিতা:রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা উপজেলা সাভার, জেলা ঢাকা।

২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: মোসাম্মৎ আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।

৩. মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।

৪. মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

৫. মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।

৬. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।

৭. খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।

উপরে উল্লেখিত মৃত প্রবাসী বাংলাদেশিরা গত ২৪ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যদিও করোনাভাইরাস এ সৌদি আরবে এ পর্যন্ত ৯ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে কিন্তু জেদ্দা কনস্যুলেট অথবা রিয়াদ দূতাবাস গতকাল পর্যন্ত সাতজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপ্রবাসীবাংলাদেশিমৃতসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অঁরিকে দেখে ‘কথা’ হারিয়ে ফেলেছিলেন মেসি

পরবর্তী

করোনাভাইরাসের ঝুঁকি ও ধর্মের নামে অন্ধতা

পরবর্তী

করোনাভাইরাসের ঝুঁকি ও ধর্মের নামে অন্ধতা

করোনাভাইরাস: লকডাউন কতটা কাজে আসছে?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT