চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে এম কে আনোয়ার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:২০ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার কুমিল্লার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান এম কে আনোয়ার। জেলার আমলী আদালত-৫ এর বিচারক শহিদুল্লাহ কায়সার জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামীর আইনজীবী কাজী নাজমুস সাদাত ও কাইমুল হক রিংকু জানিয়েছেন, চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলার মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। সরকার পক্ষ থেকে আপিল করা হলে আপিল বিভাগ সাত দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।

Banglabid

আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি গত ৩ আগষ্ট হাজিরা দেন। কিন্তু উচ্চ আদালত থেকে সেই নির্দেশনার সত্যায়িত কপি আদালতে সে দিন না পৌছানোয় তিনি হাজিরা দিয়ে চলে যান। আজ নির্ধারিত তারিখে তার জামিন চাওয়া হয়। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাসী বাসে পেট্রল বোমা নিক্ষেপ করলে বাসে ৭ যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলে এবং আরো একজন হাসপাতালে মৃত্যু হয়। আরো ১৫ যাত্রী দগ্ধ হয়।

ওই ঘটনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, যুগ্মমহাসচিব সালাউদ্দিন আহমেদ, তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নাম মামলার বিবরণে উল্লেখ করে এবং জামায়াতের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের ও যুবদলের কেন্দ্রীয় সদস্য কামরুল হুদাসহ ৫৬ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম কে আনোয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারীসহ আটক ৩

পরবর্তী

আরেক ঘৃণ্য ১৫ আগস্ট ঘটাতেই ২১ আগস্ট

পরবর্তী

আরেক ঘৃণ্য ১৫ আগস্ট ঘটাতেই ২১ আগস্ট

অপরাধী যেই হোক ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT