চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা বাইডেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০২১
আন্তর্জাতিক
A A
কাবুল বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে উল্লেখ করে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের দ্রুতই নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।

মার্কিন সেনারা ইতিমধ্যে কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছে বলে জানিয়েছে পেন্টাগন। দেশটি থেকে যুক্তরাজ্যের সকল সৈন্য, কূটনীতিক এবং কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা প্রকাশের ১ দিনের মাথায় বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলা ও গুলির ঘটনার ২ দিনের মধ্যে আবারও বিমানবন্দরটিতে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সতর্কতা জারি করে জানিয়েছেন, মার্কিন ড্রোন হামলায় শীর্ষস্থানীয় দুই আইএস জঙ্গি নিহত এবং একজন আহতের ঘটনার প্রতিশোধ নিতে হামলার পরিকল্পনা করেছে আইএস। এসময় বাইডেন আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে আরও অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন।

Banglabid

যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো নিজেদের নাগরিক এবং ঝুঁকির মুখে থাকা আফগানদের বিমান যোগে সরিয়ে নেওয়া শুরু করার দুই সপ্তাহ পর শনিবার নিজ সেনাদের সরিয়ে নেওয়া শুরু করল পেন্টাগন। এর মধ্যে বৃহস্পতিবার হামলার পর জার্মানি, স্পেন, ফ্রান্সসহ কয়েকটি দেশ তড়িঘড়ি করে উদ্ধার অভিযান শেষ করে। শনিবার যুক্তরাজ্য ও ইটালিও তাদের উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দেয়।

আফগানিস্তানে তালেবান সরকারকে শিগগিরিই স্বীকৃতি দেওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর সেখানে মার্কিন কূটনৈতিক মিশন রাখা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আফগানিস্তান ইস্যুতে ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল দেশটিতে আন্তর্জাতিক সহায়তার ব্যাপারে একমত হয়েছেন। তীব্র খরায় পড়ায় দেশটির জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। পাকিস্তান এবং ইরান আফগানদের জন্য তাদের সীমান্ত খোলা রাখবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।

Reneta

বিদেশি সেনারা চলে যাওয়ার পরেও দেশ ছাড়তে চাওয়া আফগানদের জন্য সীমান্ত খোলা রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া তালেবান নেতা শের মোহাম্মদ স্ট্যানিকজাই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত নারীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকাবুলতালেবানবাইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ছাড়াল

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় ডুবে যাওয়া নৌকা উদ্ধারে এখনও কাজ চলছে

পরবর্তী
ব্রাহ্মণবাড়িয়ায় ডুবে যাওয়া নৌকা উদ্ধারে উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ডুবে যাওয়া নৌকা উদ্ধারে এখনও কাজ চলছে

ভেনিস চলচ্চিত্র উৎসবে তালেবান প্রসঙ্গে কথা বলছেন দুই নারী নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান প্রসঙ্গে কথা বলতে ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত আফগান নির্মাতারা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT