চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবাব তৈরির বাসি-পচা উপকরণ, তিন হোটেলকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১২, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রমজানে ভেজাল বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর ফার্মগেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তারা তিনটি হোটেলকে এ সময় কাবাব ও ইফতার তৈরির বাসি ও পঁচা খাবার সংরক্ষণের জন্য ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ক্রাইম বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ফার্মগেট এলাকার কস্তুরি ও নিউ স্টার রেস্তোঁরায় অভিযান চালানো হয়।  পঁচা বাসি খাবার সংরক্ষণ ও স্বাস্থ্য সম্মত তেল-লবন ব্যবহার না করার দায়ে কস্তুরি হোটেলকে ৫০ হাজার টাকা ও নিউ স্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Banglabid

মোবাইল কোর্টের জরিমানার কথা শুনে শাটার নামিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় ইন্দিরা রোডের ‘প্রিন্স রেস্তোঁরা’ মালিক। দুইটি হোটেলে অভিযান শেষে প্রিন্স রেস্তোঁরার সামনে এসে তালাবদ্ধ দেখে খটকা লাগে মোবাইল কোর্টে অংশ নেওয়া কর্মকর্তাদের। আগ্রহ থেকেই ম্যাজিস্ট্রেট শাটারের ফাঁক গলে ভেতরে দেখার চেষ্টা করলেন। রেস্তোঁরার ভেতরে মানুষ আছে বুঝতে পেরেই বাইরে থেকে শাটার খোলার অনুরোধ জানান। কোন সাড়া-শব্দ না পেয়ে তালা ভাঙার নির্দেশ দিলেন ম্যাজিস্ট্রেট। এরপর তালা ভেঙে শাটার খুলে কপালে চোখ উঠার মতো অবস্থা সবার।

এ সময় রেস্তোঁরার ফ্রিজে বাসি-পঁচা খাবার সংরক্ষনসহ কাঁচা মাছ-মাংস ও রান্না খাবার একইসাথে সংরক্ষণ রাখতে দেখা গেছে। এছাড়া, রান্না ঘরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ দেখা গেছে। সবশেষে রেস্তোঁরা ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়েছে। কাজে অসহযোগিতাসহ এসব অপরাধে ক্যাশিয়ার সুমনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, আজ মোট তিনটি হোটেলে অভিযান চালিয়ে বেশকিছু ক্রটি পাওয়া গেছে। এসব অপরাধে তিনটি হোটেলকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Reneta

ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তানিয়া ধর্ষণ ও হত্যা: বিচার দাবিতে রাজশাহী ও কুড়িগ্রামে মানববন্ধন

পরবর্তী

নুসরাত হত্যাকাণ্ড: ফেনীর এসপিকে প্রত্যাহার

পরবর্তী

নুসরাত হত্যাকাণ্ড: ফেনীর এসপিকে প্রত্যাহার

তিউনিসিয়া-ভূমধ্যসাগরে নৌকাডুবি-বাংলাদেশি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশি

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT