চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কান নিয়েছে চিলে’র জেরে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ-ভাঙচুর

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১০:৫১ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের খেলাধুলায় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিয়ে শুরু বিতর্কের জেরে বিক্ষোভ-গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীরা সমাবেশ-মিছিল ও সড়ক অবরোধ করে।

ঢাবির বিভিন্ন হলের প্রথম বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়। স্লোগান দিতে দিতে তারা রাজু ভাস্কর্যের সামনে আসে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আধাঘণ্টাতারা টিএসসির সড়ক অবরোধ করে রাখে। একজন শিক্ষকের গাড়িও অবরোধ করে রাখে তারা। সেসময় বিআরটিসির একটি গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অধিভুক্ত কলেজগুলো ঢাবির লোগো ও খেলাধুলায় অংশ নিতে পারবে না, এমন দাবি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও খেলাধুলায় অংশ নিতে পারবে। তার মন্তব্য নিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের ঢাবির লোগো ব্যবহার ও খেলায় অংশগ্রহণ মানি না। এর মাধ্যমে ঢাবির মান নিচে নামিয়ে দেওয়া হচ্ছে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক আমজাদ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ছাত্রলীগের কেন্দীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন চ্যানেল আই অনলাইনের কাছে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলীকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান।

Reneta

এ বিষয়ে শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, একটি অনলাইনকে আমি বলেছিলাম, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের খেলায় অংশ নিতে পারবে। এখন আমি তা প্রত্যাহার করে নিচ্ছি।

প্রক্টর আমজাদ আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি মিথ্যা সংবাদ। এ ধরনের কোন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেয়নি। যদি কেউ বলে থাকেন, তাহলে তা তার অজ্ঞতার কারণে বলেছেন। তিনি এমন কোন কথা বলতে পারেন না।

তিনি বলেন, অধিভুক্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করতে পারবে না ও খেলাধুলায় অংশ নিতে পারবে না। আর আলাদা সমাবর্তন নিয়ে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলায় আগেও অংশ নিতে পারতো না, এখনো পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধিভুক্ত কলেজঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তিসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

মে ২১, ২০২৬

আনসার সমাবেশে জিয়া–খালেদার সাজে অংশগ্রহণকারী, আগেও দেখা গেছে এমন দৃশ্য

মে ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

মে ২১, ২০২৬

বোনাস নয়, বিশ্বমানের জিম-সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

মে ২১, ২০২৬

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT