চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের বিচারক উইল স্মিথ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১:২১ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমকালো আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এবার কানে দুইবার অস্কারের মনোনয়নপ্রাপ্ত হলিউড তারকা উইল স্মিথ থাকছেন বিচারক হিসেবে। উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাম ডি’অর জয়ীকে নির্বাচন করার দায়িত্বে থাকছেন তিনি। তার সাথে থাকছেন আরেক হলিউড তারকা জেসিকা চ্যাস্টেইন।

এই দুই তারকা ছাড়াও পামে ডি’অর জয়ীকে নির্বাচন করার দায়িত্বে বিচারক প্যানেলে থাকছেন ফরাসি অভিনেত্রী ও গায়িকা অ্যাগনেস জাউই, জার্মান পরিচালক মারে আদের, চীনা অভিনেত্রী ফ্যান বিংবিং, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতা পার্ক চ্যান-উক, ফরাসি সুরকার গাব্রিয়েল ইয়ারেদ, ফরাসি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা আন্নেজোয়া, সাউথ কোরিয়ার পরিচালক পার্ক চ্যান-ভুক, ইতালীয় পরিচালক পাওলো সরেন্তিনো।

নয় সদস্যের বিচারকদলের প্রধান স্প্যানিশ পরিচালক পেদ্রো আমোদোভার।

Banglabid

মাইকেল হেনকে-র ‘হ্যাপি এন্ড’, সোফিয়া কপোলা’র ‘বেগাইল্ড’ এবং প্রতিযোগিতার একমাত্র ব্রিটিশ পরিচালক লিনে রামসে’র ‘ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার’সহ মোট আঠারোটি ছবি বিচারকদের প্রদর্শন করা হবে উৎসবের পর্দায়।

প্রতিবারের মত এবারও প্রতিযোগিতার বাইরে অনেকগুলো স্পেশাল স্ক্রিনিং থাকছে। এ বছর থাকছে আল গোরের প্রামাণ্যচিত্রের সিকুয়েল ‘ইনকনভেনিয়েন্ট ট্রুথ’। এবারের ‘ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ তিনি বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি করেছেন। এর আগে ২০০৬ আল গোর ‘ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ এ জলবায়ু পরিবর্তন সম্পর্কে দেখিয়েছিলেন।

ফ্রান্সের সাগর পাড়ের শহর কান-এ ১৭ মে শুরু হতে যাচ্ছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৮ মে পর্যন্ত। এবারের কান উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন অভিনেত্রী মনিকা বেলুচ্চি। বিবিসি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT