চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের পর মরিয়মের গন্তব্য এবার মেলবোর্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
বিনোদন
A A
মরিয়মের গন্তব্যের জন্য প্রস্তুত, আন্তর্জাতিক যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়ন প্রাপ্তি ও প্রদর্শীত হওয়ার গৌরব অর্জন করে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। এবার আরো একটি আনন্দ সংবা সদ দিলো সিনেমাটি।

আসন্ন ৬৯তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত বহুল আলোচিত এই বাংলাদেশি সিনেমাটি। খবরটি মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের ওয়েব সাইট থেকে পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে সিনেমার সহ-প্রযোজক রাজীব মহাজন চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি ‘রেহানা মরিয়ম নূর’ এর অস্ট্রেলিয়া প্রিমিয়ার।

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট থেকে
Banglabid

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন চলচ্চিত্র উৎসব এবার হবে দুই ভাগে। ৫ আগস্ট থেকে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে উৎসব উপভোগ করতে পারবেন দর্শক। তবে সশরীরে উৎসবে ১২ আগস্ট থেকে নির্ধারিত ভেন্যুতে দেখা যাবে সিনেমা।

এই ধারাবাহিকতায় ১৭ ও ২১ আগস্ট ‘রেহানা মরিয়ম নূর’ এর দুটি প্রদর্শনী রয়েছে। বাংলাদেশের আলোচিত এই সিনেমার দুটি প্রদর্শনী ই থাকছে উৎসবের দুটি ভিন্ন প্রেক্ষাগৃহে। অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে দর্শক অগ্রিম টিকেট বুকিংও করতে পারবেন এখন থেকেই।

রেহানা মরিয়ম নূর ছাড়াও এ বছর মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে অস্ট্রেলিয়া প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আলোচিত কিছু সিনেমা। এরমধ্যে রয়েছে জুলিয়া ডুকরানোর স্বর্ণপাম জয়ী ‘টাইটেন’, আসগর ফরহাদির ‘হিরো’সহ বেশকিছু সিনেমা।

‘রেহানা মরিয়ম নূর’ এর একটি দৃশ্যে অভিনেত্রী বাঁধন
Reneta

ক’দিন আগেই জানা যায়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দেখানোর জন্য ‘রেহানা মরিয়ম নূর’-এর পূর্ণ স্বত্ব পেয়েছে পথ প্রডাকশন্স ও দেশি ইভেন্টস্। তখন একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিলো, এই অঞ্চলের (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড) সিনেমা হল, ডিজিটাল প্লাটফর্ম, অন ডিমান্ড, ফ্রি টু এয়ার, চলচ্চিত্র উৎসব এমনকি চলচ্চিত্র হলে ছাড়াও যে কোন প্রদর্শনীতে এই ছবিটির পূর্ণ স্বত্ব থাকবে পথ ও দেশী ইভেন্টের কাছে। তারই সূত্র ধরে সুসংবাদটি এলো।

এই প্রতিষ্ঠান এরআগে অমিতাভ রেজার ‘আয়নাবাজী’ ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র দুটির সফল প্রদর্শনীর আয়োজন করে। শুধু তাই নয়, পথ ও দেশি ইভেন্টস্ মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ এর অস্ট্রেলিয়া লাইন প্রডিউসার হিসেবে অংশগ্রহণ করেছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

কানের লাল গালিচায় পরিচালক সাদ সহ অন্যান্য কলাকুশলীরা

প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প। যেখানে রেহানা মরিয়ম একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এরমধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়। এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমশ একরোখা হয়ে ওঠেন। যে চরিত্রটির কিছুটা দর্শক দেখেছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর ট্রেলারে!

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী শামী হোসেইন, আফিয়া তাবাসসুম বর্ণ ও সাবেরী আলম প্রমুখ।

মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (এমআইএফএফ) অস্ট্রেলিয়ার একটি শীর্ষ চলচ্চিত্র উৎসব। কান ও বার্লিনের পাশাপাশি বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর এটি একটি। ১৯৫২ সাল থেকে প্রতি বছর মেলবোর্নে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আসর বসে। এবারের ৬৯তম আসর ৫ থেকে ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআজমেরী হকআজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদকানকান চলচ্চিত্র উৎসবপ্রিমিয়ারবাঁধনরেহানা মরিয়ম নূরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল-এর সংক্ষিপ্ত জীবনী

পরবর্তী

৭ আগস্ট থেকে বয়স ১৮ হলেই ভ্যাকসিন

পরবর্তী
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নারী স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ আগস্ট থেকে বয়স ১৮ হলেই ভ্যাকসিন

বাল্যবিয়ে: ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই শিশু কারামুক্ত

সর্বশেষ

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT