চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের পর্দা উঠছে মঙ্গলবার, বুধবার ‘মরিয়ম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০২১
বিনোদন
A A
সিনেমা আনেটের পোস্টার, তরুণ নারী সমুদ্রে দাঁড়িয়ে, ঝড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার (৬ জুলাই)। আর উৎসব শুরুর পর দিনই দেখা যাবে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিশিয়াল সিলেকশন পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।

সিনেমা সংশ্লিষ্টরাই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আসছে বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এরইমধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ সহ টিমের ৭ জন। সেখানে কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই কান উৎসবে যোগ দিবেন তারা।

Banglabid

এবার কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ চলচ্চিত্রের মাধ্যমে। এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা। এই সিনেমা সম্পর্কে কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট পিয়ের লেসচার আগেই জানিয়েছেন, ক্যারাক্সের একেকটি ছবি মানে নতুন কিছু। ‘অ্যানেত’ সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তার এই সিনেমাটি এমন এক উপহার যার জন্য চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতিপ্রেমীরা বিগত কয়েক বছর ধরে অপেক্ষা করছিলেন।

‘রেহানা মরিয়ম নূর’ স্থান করে নেয়ায় কান উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগ নিয়ে এবার বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আছে বাড়তি কৌতূহল। এই সিনেমা সহ এ বছর এই বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ১৫ দেশের ১৮টি সিনেমা।

এ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে এবার থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

Reneta

এদিকে কানের ৭৪তম আসরের প্রধান বিচারক হিসেবে থাকছেন স্পাইক লি। এই প্রথম কৃষ্ণাঙ্গ কোনও পরিচালক কানে বিচারকদের সভাপতি হলেন।

স্পাইক লি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত ছবিগুলোর মধ্যে কোনটি স্বর্ণ পাম জিতবে তা নির্ধারণ করবেন। তিনি বিজয়ীর হাতে পুরস্কারও তুলে দিবেন। স্পাইক লির নেতৃত্বে মূল প্রতিযোগিতা বিভাগে থাকবেন আরও কয়েকজন বিচারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হকআবদুল্লাহ মোহাম্মদ সাদকানকান চলচ্চিত্র উৎসবকোয়ারেন্টাইনপ্যারিসবাঁধনবাংলাদেশমরিয়মরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসাদসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুদের উপযোগী ‘জাইকভ-ডি’ জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে জাইডাস

পরবর্তী

‘দেশি নগদ ব্যবহারে লাভ বেশি’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'দেশি নগদ ব্যবহারে লাভ বেশি'

বাংলাদেশে কঠোর লকডাউনের প্রথম দিন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোর লকডাউনের প্রথম দিনের শুরুটা কেমন হলো

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT