চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা থেকে পালিয়ে বাংলাদেশে উগ্রপন্থী সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
বাংলাদেশ
A A

কানাডা প্রবাসী উগ্রপন্থী সালমান হোসাইনের বিরুদ্ধে সেখানকার পুলিশ এবং ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কানাডার সংবাদমাধ্যম ‘ন্যাশনাল পোস্ট’।

ন্যাশনাল পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান পালিয়ে বেড়ালেও তাকে খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ নয়। কেননা এক সময় টরেন্টোতে বসবাস করা ৩২ বছর বয়সী সালমান হোসাইনকে গত রোববার ঢাকার গুলশানের একটি কফিশপের সামনে দেখা গেছে।

‘রূপালী রঙের একটি টয়োটা করোলায় চড়ে তিনি ওই কফিশপে গিয়েছিলেন। সেখানে তার একটি ছবিও তুলেছেন এক আলোকচিত্রী।

Banglabid

ওই আলোকচিত্রী সালমানের আরও কিছু সাম্প্রতিক ছবি ন্যাশনাল পোস্টকে দিয়েছেন, যেখানে বনানীর একটি অভিজাত হোটেল ও উত্তরার দিয়াবাড়ি এলাকাতেও তাকে দেখা গেছে।’

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন, এ ব্যাপারে এখনও পর্যন্ত তার কাছে কোন তথ্য নাই।

ইন্টারপোল সেকশন থেকে জেনে বুধবার এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

Reneta

বাংলাদেশি বংশোদ্ভূত সালমানই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে কানাডায় প্রথমবারের মত গণহত্যার উস্কানি দিয়ে প্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

২০১০ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের কিছুদিন আগেই সালমান টরেন্টো থেকে লাপাত্তা হন। পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা হয়।

বিচারে দোষী সাব্যস্ত হলে তার ১৬ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে বলে ন্যাশনাল পোস্ট জানিয়েছে।

পত্রিকাটি লিখেছে, অভিযোগ দায়েরের কিছুদিন আগে সালমান কানাডা ছেড়ে গেলেও ইন্টারনেটে নিজের উপস্থিতির প্রমাণ রেখেছেন তিনি।

গত সেপ্টেম্বরে ইউটিউবে পোস্ট করা ভিডিওতে একটি ছাগল জবাই করার সময় তাকে বাংলায় কথা বলতে শোনা যায়।

ওই ভিডিওতে বলা হয়, ‘বিশ্বের যেখানেই ইহুদি, তাদের সহযোগী বা দাসদের পাওয়া যাবে, সেখানেই তাদের এভাবে নিধন করা দরকার। দায়েশ (আইএস), তোমরা কি ইসরাইল ও ইহুদিদের প্রতি তোমাদের দায়িত্বের কথা ভুলে গেছো?’

এর আগে ইহুদিদের বিরুদ্ধে ইন্টারনেটে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে সালমানের ছাত্রত্ব বাতিল করা হয়।

তখন তিনি ইহুদিদের গণহারে হত্যার আহ্বান জানিয়ে বক্তব্য প্রচার শুরু করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারপোলকানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন নাসিরদের হারিয়ে রানার্সআপ দোলেশ্বর

পরবর্তী

দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর ভবনের অনুমোদন

পরবর্তী
চুয়েট আইটি ইনকিউবেটর

দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর ভবনের অনুমোদন

রোববার থেকে আসছে ১০০ ও ৫০০ টাকার নতুন নোট

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT