চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের সাথে হাইকমিশনারের মতবিনিময়

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:০৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A
কানাডায় প্রবাসী বাংলাদেশিদের সাথে হাইকমিশনারের ভার্চুয়াল মতবিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ও কানাডার ছাত্র-ছাত্রীদের মধ্যে কিভাবে সেতুবন্ধন তৈরি করা যায় সেই লক্ষ্যে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমানের সাথে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশি ছাত্র-ছাত্রী কানাডায় এসে উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখতে সহায়তা করবে, তা জানতে ও জানাতে শনিবার কানাডার ক্যালগেরিতে “প্রবাস বাংলা ভয়েস” এর আয়োজনে এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড.খলিলুর রহমান। মূল বক্তব্য পাঠ করেন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনিস হক। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন এবং ক্যালগেরির এ বিএম কলেজের প্রেসিডেন্ট ড. মোঃ বাতেন।

Banglabid

এছাড়াও আলোচনায় আরো অংশ নেন অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এন্ড জিও সাইন্টিস্ট অফ আলবার্টার ক্যালগেরি শাখার কোষাধক্ষ্য প্রকৌশলী মোহাম্মদ কাদির, বিসিএওসি এর সাবেক সভাপতি আবদুল্লা রফিক, সিলেট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি রূপক দত্ত, সাবেক ছাত্রনেতা, ট্রাস্টি ও সাবেক সভাপতি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির কিরণ বণিক শংকর এবং আলবার্টা বাংলাদেশি ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অফ ক্যালগারি সভাপতি প্রকৌশলী সুব্রত বৈরাগী।

কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান তার বক্তব্যে কিভাবে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী এই দেশে এসে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে তার উপর গুরুত্বারোপ করেন।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিস হক তার মূল বক্তব্যে কানাডায় পড়তে আসা বাংলাদেশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সহযোগিতা প্রদানসহ কানাডা এবং বাংলাদেশের ভিতর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাম্ভাব্য সহযোগিতার উপর আলোকপাত করেন।

Reneta

এছাড়াও বক্তারা সমৃদ্ধ দেশ গঠনে কানাডা ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সেতুবন্ধন হতে পারে মাইলফলক বলে উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাত্তরে মিরপুর ছিল এক মৃত্যুমঞ্চ

পরবর্তী

ট্রাক-সিএনজি’র সংঘর্ষে ঝরলো ৪ প্রাণ

পরবর্তী
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-সিএনজি’র সংঘর্ষে ঝরলো ৪ প্রাণ

নিউইয়র্কে নিজ বাসা থেকে বাঙালি তরুণের মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে নিজ বাসা থেকে বাঙালি তরুণের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT