চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় চিরনিদ্রায় শায়িত হলেন আ ফ ম মাহবুবুল হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আ ফ ম মাহবুবুল হকের জন্য শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মাহবুব) আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হক।

লাল সবুজ পতাকায় জড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় জানানোর পর তাকে কানাডার অটোয়া মুসলিম গোরস্থানে সমাহিত করা হয়।

স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪০) অটোয়া জামে মসজিদে জোহর নামাজের পর তার ‘নামাজে জানাজা’ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত দেড়টা) অটোয়া মুসলিম গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় আ ফ ম মাহবুবুল হককে সমাহিত করা হয়।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের এই বীর সৈনিককে শেষ বিদায় জানাতে অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মিজানুর রহমানসহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডার বিভিন্ন শহর থেকে আসা মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও রাজনৈতিক সহকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক গত ৯ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০ নভেম্বর সকাল সোয়া দশটা) অটোয়া সিভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আ ফ ম মাহবুবুল হক মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ: আ ফ ম মাহবুবুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারকে পেতে রিয়ালের সর্বোচ্চ প্রস্তুতি

পরবর্তী

গুগলের তথ্যমতে যেভাবে আমাদের অনলাইন একাউন্ট হ্যাকিং ঝুঁকিতে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের তথ্যমতে যেভাবে আমাদের অনলাইন একাউন্ট হ্যাকিং ঝুঁকিতে

বিএনপি সমাবেশে হাজারো নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাধা-বিপত্তি পেরিয়ে সমাবেশে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT