চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে পেতে রিয়ালের সর্বোচ্চ প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে চলতি মৌসুমেই প্যারিসে পা রেখেছেন নেইমার। কিন্তু প্যারিসে সবকিছু ব্রাজিল তারকার নিজের মত করে চলছে না বলে জোর গুঞ্জন। সেই সুযোগটাই নিতে চাইছে নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এজন্য সর্বোচ্চ প্রস্তুতিও নিয়ে রাখছে ক্লাবটি।

একের পর এক খবর বের হচ্ছে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে রীতিমতো আফসোস করছেন নেইমার। এজন্য তিনি অনুতপ্তও!

মার্সেলো বেকলার নামের এক সাংবাদিক মুখ খোলার পর গুঞ্জনের পালে লাগা প্রবল বাতাস আরও জোর পেয়েছে। ব্রাজিলীয় এই ফুটবল সাংবাদিকই প্রথমে নেইমারের বার্সেলোনা ছাড়ার সংবাদ দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বার্সেলোনা ছাড়া নিয়ে নেইমারের আফসোসের মাত্রা এতটাই যে তিনি ব্যাপারটি নিয়ে কথা বলেছেন সাবেক সতীর্থ জেরার্ড পিকে আর লুইস সুয়ারেজের সঙ্গেও।

স্পেনের অন্যতম রেডিও স্টেশন ওন্ডা সেরোকে বেকলার জানিয়েছেন, নেইমার এখনো ড্রেসিংরুমে সতীর্থদের মন জয় করতে পারেননি। তিনি বলেছেন, ‘ড্রেসিংরুমে অনেক তারকা খেলোয়াড় আছেন, যেমন- (এডিনসন) কাভানি ও (অ্যাঙ্গেল) ডি মারিয়া। নেইমারের ব্যবহার তাদের কাছে অদ্ভুত লেগেছে। নেইমার ও (উনাই) এমেরির সম্পর্কেও রয়েছে দূরত্ব। এরপরও পিএসজি আশাবাদী, নেইমারের দল ছাড়ার আগে অন্য কাউকে দল ছাড়তে হবে।’

ভবিষ্যতে কোনও একদিন হয়ত দল ছাড়বেন নেইমার। বেকলার মনে করেন, নেইমারের রিয়ালে যাওয়াও অসম্ভব কিছু নয়। তিনি বলেছেন, ‘বার্সেলোনায় ফিরে যাওয়ার চেয়ে তার জন্য রিয়ালে যাওয়া সহজ। সে (নেইমার) এটাকে পেশাদারি দৃষ্টিকোণ থেকেই দেখে।’

তবে বেকলার একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, তিনি অনেক কিছুই বলেছেন ধারণা থেকে। অনেক তথ্যেরই সত্যতা নিশ্চিত করা যায়নি।

Reneta

এই খবরের মধ্যই আবার মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, নেইমারকে দলে পেতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। এজন্য পিএসজির ২০০ মিলিয়ন বাই ক্লোজ আউট পরিশোধেও রাজি তারা।

মার্কা বলছে, চোটে জর্জরিত রিয়াল এখনও স্ট্রাইকার কেনার দিকে মনোযোগ দেয়নি। ক্লাবের ভাবনা হল, ১৫০ মিলিয়ন করে দিয়ে একাধিক স্ট্রাইকার কেনার চেয়ে বেশি অর্থ দিয়ে নেইমারকে কেনা লাভজনক। তাতে আগামীতে ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা তাকে দিয়ে পূরণ করা যাবে।

পিএসজির ড্রেসিংরুমের পরিবেশও নেইমারের দিকে রিয়ালকে ঝুঁকতে সাহায্য করেছে বলে দাবি পত্রিকাটির।

নেইমারকে দলে নিতে কত খরচ হবে তারও হিসেব দিয়েছে মার্কা। ২০০ মিলিয়ন বাই ক্লোজ ও বেতন-ভাতা সহ ৪৫০ মিলিয়ন ইউরো খরচ হবে লস ব্লাঙ্কোসদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক লাখ মার্কিন ডলার জিতলেন বাংলাদেশের সুমিত

পরবর্তী

কানাডায় চিরনিদ্রায় শায়িত হলেন আ ফ ম মাহবুবুল হক

পরবর্তী
বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আ ফ ম মাহবুবুল হকের জন্য শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় চিরনিদ্রায় শায়িত হলেন আ ফ ম মাহবুবুল হক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের তথ্যমতে যেভাবে আমাদের অনলাইন একাউন্ট হ্যাকিং ঝুঁকিতে

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT