চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়ালো

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:১৮ অপরাহ্ণ ১৭, জুন ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। গতবছর মার্চ মাসে প্রথম ব্রিটিশ কলম্বিয়ায় এই ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে এখন ২৬ হাজার ছাড়িয়ে গেল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৫ হাজার ১ শত ৪৬ জনে। মৃত্যু হয়েছে ২৬ হাজার এক জনের। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৪ হাজার ৯ শত ৯৭ জন। কানাডায় প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও তা আগের তুলনায় অনেক কম।

কানাডার টরেন্টোতে কোভিড-১৯ সংক্রান্ত বিধিবিধানের মেয়াদ বাড়িয়েছে। এর ফলে আগামী ফল পর্যন্ত টরন্টোবাসীকে ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে।

Banglabid

বুধবার বিধানটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ওইদিনই তা ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর অনুষ্ঠেয় কাউন্সিলের বৈঠক পর্যন্ত বর্ধিত করা হয়েছে। টরন্টো জনস্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলার সুপারিশে এই মেয়াদ বর্ধিত করা হয়েছে।

টরন্টোবাসীকে সিটি পার্ক বা পাবলিক স্কোয়ারে মাস্ক পরিধান অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান, অ্যাপার্টমেন্ট ও কন্ডোমিনিয়ামের যেখানে জনসমাগম হয় সেখানে মাস্ক পরিধানও জারি রাখতে হবে। পাশাপাশি অ্যাপার্টমেন্টের জিম ও সুইমিং পুলগুলোও বন্ধ রাখতে হবে।

ডি ভিলা বলেন, আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা উপাত্ত ব্যবহার অব্যাহত রেখেছি এবং এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কোভিড-১৯ এ সংক্রমণের সংখ্যা কমে আসছে। কিন্তু উদ্বেগ এখনও দূর হয়নি এবং ভাইরাসের বিস্তার কমাতে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

Reneta

বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক সরকারের গৃহীত পদক্ষেপ আর বিধিনিষেধ মেনে চলার কোন বিকল্প নেই। নিয়ম কানুন মেনে ধৈর্য্য ধরলেই কেবল দ্রুত সুদিন ফিরে আসবে এমনটাই আমার বিশ্বাস।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরন বনিক শংকর জানালেন, করোনা কমতে শুরু করায় মনের মধ্যে স্বস্তি ফিরে আসছে, প্রকৃতি নতুন করে জেগে উঠবে, সবকিছু স্বাভাবিক হয়ে নতুন আলোয় উদ্ভাসিত হবে আগামীর দিনগুলো- এমনটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য কানাডা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ভ্যাকসিনের কোনো ঘাটতি যেন না পড়ে সেজন্য কয়েক কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। চুক্তিবদ্ধ হয়েছে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে। কয়েক কোটি ডোজ ভ্যাকসিন সুরক্ষিত রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

FAO supports fishers to adapt to the climate change challenge

পরবর্তী

‘অ্যাভাটার টু’-তে থাকছেন ভিন ডিজেল?

পরবর্তী
অ্যাভাটার সিনেমার চরিত্র জেক সুলি ও নাভি, প্রকৃতি ও যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'অ্যাভাটার টু'-তে থাকছেন ভিন ডিজেল?

নাটোরে আক্রান্তের হার ৫১.২৬ শতাংশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT