চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি জোটের অবরোধে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে কাতারের জনগণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
Qatar blockade

সৌদি আরব ও আরও কয়েকটি দেশ কাতারের ওপর যে অবরোধ আরোপ করেছে তা সম্পূর্ণ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা ইউরো-মেডে। সংস্থাটি থেকে বলা হচ্ছে, সৌদি-নেতৃত্বাধীন অবরোধের কারণে কাতারের কাছে প্রয়োজনীয় অ্যান্টিবায়টিক ওষুধ এবং চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছাচ্ছে না।

গত মঙ্গলবার মানবাধিকার সংস্থা ইউরো-মেডের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের সাথে ব্যবসা করা বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিকাল সাপ্লাই কোম্পানি সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। অবরোধের কারণে তাই সকল ওষুধ সাপ্লাই বন্ধ হয়ে পরেছে।

ইউরো- মেডের মুখপাত্র সারা প্রিটচিট বলেন, জীবন রক্ষাকারী অনেক ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামগুলি সীমান্ত অতিক্রম করে কাতারে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে কাতারের অনেক হাসপাতালে সার্জারি এবং অপরেশন প্রায় বন্ধ আছে।

Banglabid

উপসাগরীয় দেশ সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবং কাতার অবরোধের ফলে কাতারের অর্থনৈতিক অবস্থা এবং ওষুধ বাণিজ্যের ওপর বিরূপ প্রভাব পরেছে।

দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞার জন্য, স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং সৌদি আরবে ভ্রমণ না করতে পারায় দুই কাতার শিশুর অপারেশন এখন হুমকির পথে। অনেক পরিবার এখন খুব অসহায় হয়ে পরেছে তাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া থেকে বিরত রাখার ফলে।

মানবাধিকার সংস্থাগুলো থেকে বলা হচ্ছে, খুব পরিস্কারভাবে দেখা যাচ্ছে কাতার অবরোধ মানবাধিকার লঙ্ঘন ছাড়া কিছুই না।

Reneta

আরব বিশ্বের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র কাতারের জনসংখ্যা মাত্র ২৪ লাখ। এর মধ্যে ৯০ শতাংশ জনগণই বিদেশি। মৌলবাদ এবং জঙ্গিবাদে মদদ ও অর্থায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গত ৫ জুন সৌদি আবর, মিশর, সংযুক্ত অারব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, লিবিয়া এবং মালদ্বীপ কাতারের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি দেশটির সঙ্গে সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করে জিসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্য ঝুঁকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডলঅর্ডারে ‘অগ্নিপরীক্ষা’

পরবর্তী

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারে খেলবেন না সিদ্দিকুর

পরবর্তী

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারে খেলবেন না সিদ্দিকুর

জুটি বাঁধছেন তাহসান-অপু বিশ্বাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT