চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী হায়াতের ‘জয় বাংলা’য় ছাত্রনেতা শ্রাবণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রাবণ শাহ। এর আগে তিনি আপন মানুষ, অশান্ত মেয়ে, দাবাং সহ দশটির মতো সিনেমাতে অভিনয় করেছেন। এবারই প্রথম কাজী হায়াতের নির্দেশনায় অভিনয়ের সুযোগ পেলেন শ্রাবণ। এফডিসিতে সিনেমাটির শুটিং চলছে।

শুটিং স্পট থেকে শ্রাবণ জানান, তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে ‘জয় বাংলা’ তে। তার মধ্যে তিনি একজন। গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার হলেও অন্যভাবে তৈরি করা হচ্ছে। তৎকালীন ছাত্র নেতার চরিত্রে অভিনয় করেছি। যুদ্ধে যাওয়ার পূর্বের সময়।

শ্রাবণ ছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল।

Banglabid

শ্রাবণ বলেন, এর আগে কাজী হায়াত স্যারের সঙ্গে অভিনয় করেছি। কিন্তু তার পরিচালনায় এবারই প্রথম অভিনয় করেছি। ছোট থেকে তার সিনেমা দেখে বড় হয়েছি। তার এমন কোনো সিনেমা নেই যে দেখিনি। সেই মানুষটার পরিচালনায় কাজ করতে পেরে সত্যি সৌভাগ্যবান মনে করছি। মনোযোগী ছাত্রের মতো তার নির্দেশনায় মেনে কাজ করছি। নিজেও শিখছি।

বাংলাদেশী সিনেমাকে যারা প্রাণ উজাড় করে দিয়েছেন তাদের মধ্যে একজন কাজী হায়াত। এমনটা উল্লেখ করে শ্রাবণ বলেন, কাজী হায়াত স্যার হলেন বাংলা সিনেমার গুরুত্বপূর্ণ মানুষ। তার মতো নির্মাতাদের শ্রম ও মেধায় চলচ্চিত্র আজ এই অবস্থানে এসেছে। তার মতো সিনিয়র নির্মাতা যারা আছেন তাদের যদি টেকনিক্যাল সাপোর্ট দেয়া হয় অবশ্যই ভালো ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব।

সরকারী অনুদানের সিনেমা প্রসঙ্গে শ্রাবণ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় এ সিনেমা নির্মিত হচ্ছে। তাই এটি ১৯ কোটি মানুষের সিনেমা। যেহেতু তাদের টাকা, তাই সকলের উচিত সিনেমাটি একবার হলেও দেখা। এই সিনেমায় তাদের হক আছে। আমরা চেষ্টা করছি দায়বদ্ধতা থেকে ভালো একটি সিনেমা উপহার দেয়ার। কেমন করতে পারছি বাকিটা দর্শক সিনেমাটি দেখলে বুঝবেন।

Reneta

মুনতাসীর মামুনের উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ সিনেমায়।

টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে এটি প্রযোজনা করছেন মিঠু শিকদার। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াতকাজী হায়াৎজয় বাংলাজাহারা মিতুনাদের চৌধুরীবাপ্পী চৌধুরীরাতুলরেবেকাশ্রাবণশ্রাবণ শাহসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুনিয়া হত্যা মামলা: আনভীরের স্ত্রীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

পরবর্তী

প্রশাসনকে দলীয় হাতিয়ার না হয়ে জনগণের পাশে থাকতে মির্জা ফখরুলের আহ্বান

পরবর্তী

প্রশাসনকে দলীয় হাতিয়ার না হয়ে জনগণের পাশে থাকতে মির্জা ফখরুলের আহ্বান

করোনায় মৃত্যু ও শনাক্ত উল্লেখযোগ্য হারে কমেছে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT