চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ায় থামল ব্রাজিলের জয়রথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল জয়ের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিটের হাত ধরে বিশ্বকাপ বাছাইয়ে জয়টাকে যেন হাতের মোয়া বানিয়ে ফেলেছিল ব্রাজিল। টানা নয় ম্যাচে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখার পর অবশেষে থামল সেলেসাওদের সেই জয়রথ। মঙ্গলবার রাতে কলম্বিয়ার মাঠ থেকে ড্র করে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার শুরুতে পিছিয়ে পড়েও রাদামেল ফ্যালকাওয়ের গোলে ১-১’এ ড্র করেছে কলম্বিয়া। গুরুত্বপূর্ণ এই ড্রয়ে ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট হল টেবিলের দুইয়ে থাকা কলম্বিয়ার। আর সমান ম্যাচে ৩৭ পয়েন্টে সাউথ আমেরিকা থেকে টেবিলের শীর্ষেই রইলো ব্রাজিল।

নিজেদের মাঠে গতিময় ফুটবল খেলে শুরু থেকেই ব্রাজিলকে কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকরা। ২৩ মিনিটে সেলেসাও গোলরক্ষক আলিসনকে একা পেয়েও দুর্বল শট নিয়েছেন হামেস রদ্রিগেজ। ৩৩ মিনিটে ফ্যালকাওয়ের দুর্দান্ত শটও আটকে গেছে এই গোলরক্ষকের কাছে।

Banglabid

টিটের আমলে মাঠে ফুল ফোটানো ব্রাজিল এদিন ছিল নিজেদের ছায়া হয়ে। প্রথমার্ধের ৪৫ মিনিটের আগপর্যন্ত দেখা মেলেনি চিরচেনা সেলেসাও ফুটবলের। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে উইলিয়ানের গোলটি ছাড়া আর তেমন সুযোগ বের করতে পারেনি ব্রাজিল। এসময় মাঝমাঠ থেকে নেইমারের উঁচু করে বাড়ানো বল জোড়াল শটে স্বাগতিক গোলরক্ষক ডেভিড অসপিনার মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন চেলসি ফরোয়ার্ড।

মধ্যবিরতি থেকে ফিরেই স্বাগতিকদের সমতায় ফেরান  ফ্যালকাও। সান্তিয়াগো আরিয়াসের ক্রস থেকে ৫৬ মিনিটে মাথা ছুঁয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে মহাগুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেন এই মোনাকো ফরোয়ার্ড।

ম্যাচের ৫৮ মিনিটে আরেকটি গোল অল্পের জন্য হাতছাড়া হয়েছে কলম্বিয়ার। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে হামেস রদ্রিগেজের একটি শট বারে লেগে ফিরে আসলে জয় হারানোর
ব্যথায় পুড়তে হয়েছে কলম্বিয়াকে।

Reneta

রাতের আরেক ম্যাচে আবারও হোঁচট খেয়েছে চিলি। বলিভিয়ার মাঠে ১-০’তে হেরে গেছে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া দলটি আছে টেবিলের সাতে নেমে যাওয়ার শঙ্কায়।

সাউথ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোর ৬টায় ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ এর সেমিফাইনাল

পরবর্তী

গভীর খাদে মেসিদের বিশ্বকাপ স্বপ্ন

পরবর্তী
বিশ্বকাপের জন্য হতাশ মেসি, ফুটবল মাঠে মনোভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর খাদে মেসিদের বিশ্বকাপ স্বপ্ন

ঢাবির ভারপ্রাপ্ত ভিসি আখতারুজ্জামান, একজন পুরুষ, অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জ নেই, ভালো কাজগুলো এগিয়ে নিতে চাই: ঢাবির নতুন ভিসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT