চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কলঙ্ক নয়, খালেদা জিয়া জাতির অলঙ্কার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
রাজনীতি
A A

‘খালেদা জিয়া জাতির কলঙ্ক নন, তিনি জাতির অলঙ্কার’ – এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি।’

খালেদা জিয়া জাতির কলঙ্ক বলে গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন আমান।

তিনি বলেন: ‘খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে নির্জন কারাগারে রেখে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন তখন তিনি তার পছন্দমত স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। অথচ আজ খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে না। এটা সরকারের ষড়যন্ত্র।’

Banglabid

‘খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার গণতন্ত্রকে কারাগারে বন্দী করে রেখেছে। আপনারা অবিলম্বে তাকে মুক্তি দিন। না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কারামুক্ত করা হবে।’

আমান আরো বলেন, ‘যতই চেষ্টা করুন খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। তাই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।’

তারেক জিয়া সাইফার ফোর্স নামক সংগঠনের আয়োজিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমান উল্লাহ আমানখালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT