চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর ব্যবস্থা ঢেলে সাজানো দরকার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৮ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
ট্যাক্সের জন্য সঞ্চয় করা কয়েনের স্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিভিন্ন দেশেই ধনী ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দেয়। যেসব দেশে করহার বেশি, কোম্পানি ও ব্যক্তিশ্রেণির করদাতারা সেই সব দেশে কর না দিয়ে এমন জায়গায় মুনাফার অর্থ পাঠিয়ে দেন, যেখানে করহার কম। বৈশ্বিক কর ন্যায্যতাবাদীরা এ নিয়ে প্রতিবছরই প্রতিবেদন প্রকাশ করছেন। সম্প্রতি ২০২১ সালের কর ফাঁকির প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক, গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্যাক্স জাস্টিস ও পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল।

এই প্রতিবেদনে জানা গেছে: কর ফাঁকির কারণে প্রতিবছর বাংলাদেশের ক্ষতি হয় প্রায় ১৪ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ২৩৫ কোটি টাকা। তবে মোট দেশজ উৎপাদন বা জিডিপির নিরিখে এই অঙ্ক বেশি নয়—শূন্য দশমিক ১ শতাংশ। এই অর্থ দিয়ে দেশের ৫ দশমিক ৩ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া সম্ভব।

প্রতিবেদনে আরও বলা হয়েছে: কর ফাঁকিতে সবচেয়ে এগিয়ে আছে করপোরেট প্রতিষ্ঠানগুলো। এরা ট্রান্সফার প্রাইসিংসহ বিভিন্ন কায়দায় বিপুল অংকের কর ফাঁকি দিয়ে থাকে। তাতে বাংলাদেশের মোট কর ফাঁকির ৮২ শতাংশের জন্য দায়ী হচ্ছে এই করপোরেট প্রতিষ্ঠানগুলো। বাকি ১৮ শতাংশ ফাঁকি দিচ্ছেন ধনী ব্যক্তিরা, যাঁরা নানা অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকেন। গত বছরও এই প্রতিবেদন দেয়া হয়েছিল। সেবার জানানো হয়, কর ফাঁকির কারণে ২০২০ সালে বাংলাদেশের ক্ষতি হয়েছে ৭০ কোটি ৩০ লাখ ডলার।

Banglabid

সেই হিসাবে এবারের ক্ষতির পরিমাণ অনেকটাই কম—১৪ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার। বিশ্লেষকেরা বলেন: কর ফাঁকির কারণে বিভিন্ন দেশের যে ক্ষতি হচ্ছে, তা এড়ানো গেলে সাধারণ মানুষের উপকার হত। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি খুবই গুরুতর। কারণ তারা এমনিতেই অর্থসংকটে ভোগে। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতে তারা প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে না। অথচ ধনী মানুষ ও করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রতিবছর অবলীলায় কর ফাঁকি দিয়ে যাচ্ছে।

আমরা মনে করি, বিত্তবানদের কর ফাকিঁ কমিয়ে আনতে সরকারে উচিৎ নতুন করে কর ব্যবস্থা ঢেলে সাজানো। দেশে দেশে মহামারির কারণে অর্জিত অতিরিক্ত মুনাফার ওপর কর বসানো উচিত। সরকারের উচিত সম্পদ করারোপ করা। আয়কর ব্যবস্থাকে ঢেলে সাজানো যেখানে ধনীরা ক্রমবর্ধমান হারে কর দেবেন। জাতীয় কর ব্যবস্থার সঙ্গে বৈশ্বিক তৎপরতার সংযোগ ঘটানো। এতে কর ফাকিঁ দেয়ার প্রবণতা কিছুটা হলেও কমবে এবং দেশের অর্থনৈতিক ক্ষতি কমবে। অবশ্য জাতীয় রাজস্ব বোর্ড প্রতিনিয়ত এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের বাল্যবিবাহের অপচেষ্টা রুখে দিল সাহসী তৃষা

পরবর্তী

বিপ্লবের জায়গায় বোলিংয়ে কেন মাহমুদউল্লাহ?

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ বোলিং করছেন, বিপ্লবের জায়গায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লবের জায়গায় বোলিংয়ে কেন মাহমুদউল্লাহ?

আলু চাষীরা জমিতে কাজ করছে, জয়পুরহাটে সারের সংকটের কারণে চাষাবাদ ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে সারের তীব্র সংকট, বিপাকে আলু চাষীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT