ট্যাক্স ফাঁকি দিতে ভুয়া আয় বিবরনী দাখিলের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বার্সেলোনার ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার।
এই অপরাধে রিও ডি জেনিইরো’র ফেডারেল কোর্ট ব্রাজিলীয় অধিনায়ককে সোয়া পাঁচ কোটি মার্কিন ডলারের সমপরিমান অর্থ জরিমানা করেছে।
ব্রাজিলীয় দৈনিকের প্রকাশিত খবরে জানা যায় ২০১২ থেকে ২০১৪ সময়কালে নেইমার তার সাবেক ক্লাব স্যান্টোস, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও বিশ্বখ্যাত নাইকি কোম্পানি থেকে উপার্জিত আয়ের পরিমাণ গোপন করেন।
কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকছে নেইমারের। এই ধরনের অপরাধে স্প্যানিশ কোর্টে নেইমার, এজেন্ট হিসাবে দায়িত্ব পালনকারি তার বাবা এবং বার্সেলোনা ক্লাব সভাপতি’র বিরুদ্ধে একটি মামলা বর্তমানে বিচারাধীন।







