চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৫, মে ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

করোনার সংক্রমণ এখন উর্ধ্বমুখী, তাই এই মুহূর্তে লকডাউন  তুলে দেওয়া বিপজ্জনক বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। দাম্ভিকতা ছাড়া তাদের আর কিছুই তাদের নেই।

মির্জা ফখরুল বলেন, জবাবদিহিতা না থাকার কারণে সরকার শাট ডাউন তুলে নিয়ে দেশকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞ দলের পরামর্শের উদ্বৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে কলকারাখান খুলে দেওয়া কিংবা লকডাউন তুলে নেওয়া, গণপরিবহন চালু করা খুবই বিপদজ্জনক।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনীতিক কাযালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরো কিছুদিন সামাজিক দূরত্ব বজায় রাখা যেতো। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে তবে কারখানা খোলা যেতো। সেটা করা হয়নি। কোনো রকম দূরদর্শীতার প্রমাণ সরকার দিতে পারেনি। শুধু এক্ষেত্রে নয়। প্রতিটি ক্ষেত্রে অদূরর্দশীতা, সমন্বয়হীনতা, উদাসীনতা প্রকাশ পেয়েছে।

তিনি বলেন শ্রমিকদের অধিকাংশ এখনও বেতন পায়নি, অথচ ঝুঁকি নিয়ে তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, পারস্পরিক দূরত্ব বজায় রেখে ১০ মে থেকে শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা আমাদের কাছে বোধগম্য নয়। শপিংমল খোলা হবে। আর সেখানে পারস্পরিক দূরত্ব বজায় রাখা হবে, এটা অকল্পনীয়। প্রথম দিকে আর্মি ছিলো বলে দূরত্ব কিছুটা নিশ্চিত করা গেছে। এখন তা কীভাবে সম্ভব?

এসময় মির্জা ফখরুল সরকারের করোনানীতির তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, বিরোধী দল-মতের প্রতি চরম অবজ্ঞার কারণে সরকার সর্বদলীয় উদ্যোগ নেয়নি। বিশেষজ্ঞদের ডেকে পরামর্শ নিতে পারতো। নেয়নি। চিকিৎসা ক্ষেত্রে টেকনিক্যাল এক্সপার্টদের সম্পৃক্ত না করে দলীয়করণ করা হচ্ছে।

অজ্ঞতা, উদাসীনতা এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতা না থাকার কারণে সরকার এমন আচরণ করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

ট্যাগ: করোনাভাইরাসমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীকে কাঁধে তুলে বিপদে পড়েছিলেন তামিম

পরবর্তী

আলোকিত স্থাপনা: কাইরুয়ান জামে মসজিদ

পরবর্তী

আলোকিত স্থাপনা: কাইরুয়ান জামে মসজিদ

ইতালিতে ফিরে আবারো কোয়ারেন্টাইনে রোনালদো

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT