চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২২, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জন্য সহায়তা হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা।

চীনের নেতৃত্বে গঠিত এই আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি কর্মসূচিতে সহ-অর্থায়ন হিসেবে এআইআইবি এই ঋণ দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Banglabid

এ ঋণ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও সুরক্ষিত নয় এমন জনগোষ্ঠীকে সহায়তা করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হবে। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই) এবং অনানুষ্ঠানিক খাতে যারা কর্মসংস্থান হারিয়েছে তাদের জন্য এবং তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের সহায়তা করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশের প্রায় ১৫ শতাংশ মানুষ দরিদ্র সীমায় বাস করে। ৮০ শতাংশের বেশি শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এসব মানুষের বসবাসও করতে হয় গাদাগাদি করে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসবাস করা এদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির তথ্যমতে, করোনার কারণে প্রায় ১৪ থেকে ৩৭ লাখ লোক তাদের কর্মসংস্থান হারাতে পারেন।

এআইআইবির ভাইস প্রেসিডেন্ট (বিনিয়োগ কার্য্রক্রম) ডি. জে. পান্ডিয়ান বলেন, কোভিড-১৯ এর কারণে ঝুঁকিতে পড়া সদস্যদের প্রয়োজনের প্রতি সাড়া দিতে তাদের সক্রিয় প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের জন্য এই সহায়তা।

Reneta

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গত ৫ বছরে গড়ে ৭ দশমিক ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশের এই প্রচেষ্টায় যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে একসঙ্গে মিলে সহযোগিতা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কভিড-১৯ মোকাবিলায় এআইআইবির ১০ বিলিয়ন বা ১০০০ কোটি ডলারের তহবিল রয়েছে। বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে সহ-অর্থায়নকারী হিসেবে সংস্থাটি এই সংকট কাটিয়ে ওঠার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করছে। আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও দ্রুত কোভিড-১৯ মোকাবিলায় এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা মোকাবিলাকরোনাভাইরাসবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জরুরি প্রাণী খাদ্যের’ স্টিকারযুক্ত পিকআপে অস্ত্র-ইয়াবার চালান

পরবর্তী

করোনায় মৃতদের দাফনে কাজ করছে কোয়ান্টাম

পরবর্তী

করোনায় মৃতদের দাফনে কাজ করছে কোয়ান্টাম

করাচিতে শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT