চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: বাসায় থেকে কাজ করবেন ব্র্যাকের কর্মীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা প্রতিরোধে ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মীরা আগামী রোববার (২২ মার্চ) থেকে অফিসে আসবেন না। তারা বাসায় বসেই অফিসের দায়িত্ব পালন করবেন।

মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ে দুই হাজার কর্মী কাজ করেন। এদের মধ্যে যারা বর্তমান পরিস্থিতিতে জরুরি কাজে নিয়োজিত নয় (নন এসেনশিয়াল স্টাফ) তারা আগামী রোববার থেকে অফিসে আসবেন না। সামনের সপ্তাহ পুরোটাই এভাবে চলবে। পরবর্তী শনিবার (২৮ মার্চ) পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত জানাবেন।

বুধবার সকালে ব্র্যাকের শীর্ষ কর্মকর্তাদের এক জরুরি সভার পর এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ। পাশাপাশি প্রধান কার্যালয়ের বাইরে দেশব্যাপী ব্র্যাককর্মীদের সীমিত পরিসরে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

Banglabid

সমাজের অন্যদের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে ব্র্যাক। দেশজুড়ে ব্র্যাকের কর্মী ও স্বাস্থ্যসেবী মিলিয়ে প্রায় এক লাখ লোক এই সচেতনতা বৃদ্ধির কাজ করবেন। ইতোমধ্যে ব্র্যাকের সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ ও ওয়েবসাইটে করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত সকল ধরনের তথ্য হালনাগাদ করা হচ্ছে। ব্র্যাকের ওয়েবসাইটে একটি আলাদা পোর্টাল  (http://www.brac.net/covid19/) খোলা হয়েছে, যেখান থেকে সবাই নির্ভরযোগ্য ও হালনাগাদকৃত তথ্য জানতে পারবেন।

আসিফ সালেহ বলেন: এই সঙ্কট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে ব্র্যাক সবসময়ই প্রস্তুত।

কোভিড-১৯ শনাক্তকরণে সারা দেশে পর্যাপ্ত কিট সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসব্র্যাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: ১৪ দলের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল

পরবর্তী

করোনা: অস্ট্রেলিয়া ফেরত ৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

পরবর্তী

করোনা: অস্ট্রেলিয়া ফেরত ৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে চীন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT