চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: পাল্লা দিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
চীনে করোনা ভাইরাস

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। শুধু চীনেই এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ।

২০০২ ও ২০০৩ সালে সমগোত্রীয় রোগ সার্সের মহামারীতেও এরচেয়ে কম মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বুধবার পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৯৭৪ জনের নিশ্চিত আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা একদিনে বেড়েছে ২৬ জন।

সাউথ চায়না পোস্ট জানিয়েছে, নতুন এই ২৬ জনের একজন ছাড়া বাকি সবাই হুবেই প্রদেশের। ওই একজনও হুবেইয়ের ঠিক উত্তরের প্রদেশের অধিবাসী। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত উহান হুবেই প্রদেশের রাজধানী।

উহানসহ চীনের ২০টি শহরের সাড়ে ৫ কোটির বেশি জনগোষ্ঠীর নিজ নিজ শহর থেকে অন্যত্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

চীনের ব্যস্ততম ভ্রমণ ও পর্যটন মৌসুম চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসবে যেন করোনা ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।চীনে করোনা ভাইরাস

সংক্রমণ ঠেকাতে চীনের মূল ভূখণ্ডের সাথে সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে হংকং। করোনা ভাইরাসকে ‘শয়তান’ আখ্যা দিয়ে এ ভাইরাস মোকাবিলায় বিজয়ী হওয়ার অঙ্গীকার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে চীনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন সংস্থাটির মহাপরিচালক আধানম গেব্রেইয়েসাস। তারপরই তিনি এ মন্তব্য করেন।

তবে তিনি এটাও বলেন, ভাইরাসটি থেকে বৈশ্বিক আক্রান্তের ঝুঁকি অনেক বেশি।

ট্যাগ: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামার মাপ দিতে গিয়ে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী

পরবর্তী

তাপসের ইশতেহারে ‘উন্নত ঢাকা’র প্রত্যয়

পরবর্তী
তাপসের

তাপসের ইশতেহারে ‘উন্নত ঢাকা’র প্রত্যয়

সালমানকে নিষিদ্ধ করার দাবী!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT