চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে করোনা ভাইরাস দ্রুত শনাক্ত ও সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

সোমবার সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল এ আহ্বান জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নতুন করোনা ভাইরাস সম্পর্কে জানতে ও প্রস্তুতি গ্রহণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর এখনই সময়। নতুন বড় ভাইরাসের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই বিশ্বব্যাপী এ ভাইরাস শনাক্ত, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা প্রদানকালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, সন্দেহভাজন রোগীদের বাড়িতে রেখে চিকিৎসা ও সংক্রমণ কমাতে গাইডলাইন তৈরি করেছে।

‘‘শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের মাধ্যমে ডায়াগনস্টিক ল্যাবরেটরি সক্ষমতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও প্রেরণ, নমুনা পরীক্ষা ও নির্ণয়, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়ার পর থেকেই তিনি বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। গত সপ্তাহে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে নোবেল করোনা ভাইরাস-২০১৯ নামে পরিচিত এই রোগটিকে এখনো পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেনি ইমারজেন্সি কমিটি অব ইন্টার্নেশনাল হেলথ রেগুলেশন।  তবে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক এ কমিটি।

এখন পর্যন্ত চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।  এছাড়া এই ভাইরাসে দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।

ট্যাগ: করোনা ভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে অফারের ছড়াছড়ি, ক্রেতারা বলছেন প্রতারণা

পরবর্তী

ক্রিকেট খেলবেন ব্যাংকাররা

পরবর্তী

ক্রিকেট খেলবেন ব্যাংকাররা

সিকিউরিটি গার্ডের ছেলে এখন জজ

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT