চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে অভিযোগ এনে সংস্থাটিকে যুক্তরাষ্ট্র্রের অর্থায়ন স্থগিত করতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি বলছে, চীনের উহানে করোনার প্রকোপ শুরু হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যবস্থাপনার সমালোচনা করে আসছেন ট্রাম্প। পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে তিনি বলেছিলেন যে সংস্থাটি প্রতি চীনের পক্ষপাতমূলক আচরণ করেছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট তার নিজের দেশের করোনাভাইরাসের প্রকোপ সামলানোর ক্ষেত্রে সমালোচিত হচ্ছেন। তবুও হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন কমানোর সঠিক সময় নয়।

মার্কিন মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. প্যাট্রিস হ্যারিস প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে একটি বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন এবং এতে কোভিড-১৯কে পরাজিত করা আরো কঠিন হয়ে যাবে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ২ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯৪৫ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৭জন ও আক্রান্ত ৬ লাখ ১৩ হাজার ৮৮৮ জন।

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে।

 

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে দুই হাজারের অধিক মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: মানবদেহে প্রথম পরীক্ষামূলক টিকা দিতে যাচ্ছে চীন

পরবর্তী

করোনাভাইরাস: মানবদেহে প্রথম পরীক্ষামূলক টিকা দিতে যাচ্ছে চীন

নারায়ণগঞ্জ থেকে এসে আত্মগোপনের চেষ্টা, ৫০ জন কোয়ারেন্টাইনে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT