চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: প্রমোদতরীর দুই জাপানির মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস-জাপানের প্রমোদতরীতে মৃত্যু

জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইন অবস্থায় নোঙর করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস’র করোনা ভাইরাসে আক্রান্ত দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মৃত দুই যাত্রীই জাপানি নাগরিক। তাদের বয়স ছিল ৮০ বছরের বেশি। তারা দু’জনেই বার্ধক্যজনিত কিছু রোগেও ভুগছিলেন বলে জানানো হয়েছে।

জাহাজটির মোট হাজার ৭০০ আরোহীর মধ্যে অন্তত ৬২১ জনের দেহে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এখানেই একসঙ্গে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ রয়েছেন।

বিবিসি জানায়, ডায়মন্ড প্রিন্সেসে প্রথম করোনা আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকেই জাহাজটিকে পুরোপুরি কোয়ারেন্টাইন করে ফেলে জাপান সরকার।

টানা ১৪ দিনের কোয়ারেন্টাইন বা বিচ্ছিন্ন অবস্থায় পর্যবেক্ষণের পর স্বাস্থ্য পরীক্ষা করে যেসব যাত্রীর দেহে করোনা ভাইরাস পরীক্ষা নেগেটিভ এসেছে তাদেরকে বুধবার থেকে জাহাজ ত্যাগের অনুমতি দেয়া শুরু হয়। পরের দিন আজ বৃহস্পতিবারও অনেক যাত্রী জাহাজ ছেড়ে গেছেন।

যে দুই যাত্রী বৃহস্পতিবার মারা গেছেন তাদেরকে গত সপ্তাহেই জাহাজ থেকে নামিয়ে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।

করোনার বিস্তার সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এমন অবস্থায় জাপান সরকারের ডায়মন্ড প্রিন্সেসে কোয়ারেন্টাইন পরিস্থিতি মোকাবিলা নিয়ে দেশ ও দেশের বাইরে চলছে কঠোর সমালোচনা।

জাপানের অন্যতম স্বাস্থ্য বিশেষজ্ঞ, কোবে ইউনিভার্সিটির সংক্রামক ব্যাধি বিভাগের অধ্যাপক কেনতারো ইওয়াতা এর আগে ডায়মন্ড প্রিন্সেস ঘুরে এসে বলেছিলেন, জাহাজের ভেতরকার পরিস্থিতি ‘পুরোপুরি বিশৃঙ্খল’।

এ নিয়ে তীব্র সমালোচনা করে ইউটিউবে একটি ভিডিও-ও পোস্ট করেছিলেন তিনি, যা পরে কোনো কারণে সরিয়ে নেন।

অন্যদিকে মার্কিন পর্যবেক্ষক কর্মকর্তারা বলেছেন, জাহাজটিতে ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য জাপান যেসব ব্যবস্থা নিয়েছে তা হয়তো যথেষ্ট নয়।

তবে বৃহস্পতিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এর প্রতিবাদ করেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র প্রফেসর ইওয়াতার সমালোচনার জবাব দিয়ে গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষ অত্যন্ত জটিল একটি পরিস্থিতি সামলাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে।

ট্যাগ: করোনা ভাইরাসজাপানে করোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলিতে নিহত র‍্যাপার পপ স্মোক

পরবর্তী

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০

পরবর্তী

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০

বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT