চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
আদালত
A A
বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত তার আদেশে বলেছেন: ‘জরিমানার ওই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের অনুকূলে জমা দিতে হবে এবং জমার সেই রশিদ দেখানো সাপেক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির ৮৬ শিক্ষার্থী আগামী ২৮ ফেব্রুয়ারি বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।’

আজ আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও এসএম কফিল উদ্দিন। আর শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশীক আল জলিল।

এর আগে সাউথইস্ট ইউনিভার্সিটির ৮৬ শিক্ষার্থীর করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তাদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন এবং রুল জারি করেন। এরপর হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্যকে বৃহস্পতিবার আদালতে আসতে বলেন। সে অনুযায়ী সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আজ আদালতে হাজির হন এবং তার বক্তব্য শোনার পর আদালত আদেশ দেন।

এর আগে একই কারণে গতকাল বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার আগে আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই ধরনের জরিমানার আদেশ দিয়েছেম দেশের সর্বোচ্চ আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরিমানাসাউথইস্ট ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT