চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: চার সপ্তাহের জন্য লকডাউনে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাস থেকে দেশকে সুরক্ষার জন্য আগামী চার সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে নিউজিল্যান্ড। ৪৮ ঘণ্টার মধ্যে লকডাউন বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন।

সোমবার ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী ইতোমধ্যে পূর্ণাঙ্গ সামাজিক লকডাউনের ঘোষণা দিয়েছেন। এটি অব্যাহত থাকবে আগামী ৪ সপ্তাহ। লকডাউন বাস্তবায়নে দেশের পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করবে। এসময় দৈনন্দিন খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহের দোকান, জরুরি প্রয়োজনীয় ব্যবসায় ব্যতীত দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে সুপার মার্কেট খোলা থাকবে।

ওই প্রতিবেদনে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে না যেতে নিষেধ করা হয়েছে। জরুরি ব্যাংকিং সেবা চালু থাকবে। ডাক্তারেরাও কর্মরত থাকবেন। লোকজন প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না।

Banglabid

লকডাউন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এখনই সময় আমাদের পরিকল্পনা কার্যকর করার। ভাইরাস অন্যত্র ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই আমাদেরকে স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করতে হবে। আমাদের বর্তমানে ১০২ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়নি। কিন্তু ইটালিও এমন অবস্থায় ছিল একসময়। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে অসংখ্য মানুষের মৃত্যু হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৪৫ হাজার ২৯২ জন, মারা গেছেন ১৪ হাজার ৯২৫ জন মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসনিউজিল্যান্ডলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬

পরবর্তী

বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নামছে সশস্ত্রবাহিনী, ১০ দিন বন্ধ সব অফিস

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT