চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় সিনেমার সেই ‘শুটার দাদী’র প্রয়াণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ০১, মে ২০২১
বিনোদন
A A
বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা কেড়ে নিল আরও একটি বর্ণময় জীবন। চলে গেলেন ‘শুটার দাদী’ খ্যাত চন্দ তোমার। দিন কয়েক আগেই এই বর্ষীয়ান শুটারের কোভিড রিপোর্ট পজিটিভ আসায়, তাকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শেষরক্ষা হল না।

তাপসী পান্নু ও ভূমি পেড়নেকার অভিনীত ‘সান্ড কি আঁখ’ ছবির অনুপ্রেরণা এই শুটার দাদী। দৃঢ় দৃষ্টি আর নির্ভুল নিশানায় ভর করে যে কোনও লক্ষ্যকে অচিরে ভেদ করতে পারতেন চন্দ্র তোমার। উত্তরপ্রদেশের বাগপত জেলার জহরি গ্রামের বাসিন্দা এই রিভারবার দাদী ও তার অপর জা প্রকাশি তোমারের জীবনকাহিনী ধরা পড়েছিল অনুরাগ কাশ্যপের ‘সান্ড কি আঁখ’ ছবিতে। যেখানে চন্দ তোমারের চরিত্রে অভিনয় করেছিলেন ভূমি।

সম্প্রতি চন্দ তোমারের করোনা আক্রান্ত হওয়ার খবর তাঁর অফিশিয়াল টুইটারে জানিয়েছিল পরিবার। বর্ষীয়ান শার্পশুটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ‘সান্ড কি আঁখ’-এর দুই কেন্দ্রীয় চরিত্র তাপসী পান্নু ও ভূমি পেড়নেকার

টুইটারে তাপসী লেখেন, তুমি আজীবন অনুপ্রেরণা হিসাবে রয়ে যাবে…। তুমি আজীবন বেঁচে থাকবে সেই সব মেয়েদের হৃদয়ে যাঁদের তুমি বাঁচতে পথ দেখিয়েছো। আমার সবচেয়ে কিউট রকস্টার, আশা করছি তুমি শান্তিতে ঘুমোবে।

অন্যদিকে পর্দার চন্দ্র তোমার ভূমি পেড়নেকার লেখেন- চন্দ্র দাদির মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। আমার মনে হচ্ছে আমার শরীরের একটা অংশ চলে গেল। উনি নিজের নিয়ম নিজে তৈরি করেছেন এবং মেয়েদের স্বপ্ন দেখবার পথ দেখিয়েছেন। উনার উত্তরাধিকার রয়ে যাবে। পরিবারের প্রতি সমবেদনা। তাকে কাছ থেকে জানবার সুযোগ পেয়ে, তার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরে।

৬৫ বছর বয়সে পিস্তল হাতে তুলে নিয়েছিলেন চন্দ্র তোমার। নাতনিকে শুটিং প্র্যাকটিসে নিয়ে গিয়ে শুটিংয়ের প্রতি আগ্রহ জন্মায় তার। যে বয়সে মানুষ অবসরের পরিকল্পনা করেন, সেই বয়সেই নিজের স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছিলেন চন্দ্র তোমার। যে গ্রামে মেয়েদের বাইরে গিয়ে কাজ করার ক্ষেত্রেই নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে স্রোতের বিপরীতে হেঁটে পেশাদার শুটিং-এর পথে পা বাড়ানো বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু তিনি থেমে যাননি।

দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ঝুলিতে রয়েছে একশোর বেশি পুরস্কার। মিলেছে বহু স্বীকৃতি-সম্মান। এই বর্ণময় দাদীর ক্যারিয়ারে অবশেষে পূর্ণচ্ছেদ পড়ল। কোভিডে আক্রান্ত হয়ে ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন এই রিভলবার দাদী।

ট্যাগ: করোনাতাপসী পান্নুবলিউডভূমি পেডনেকারমহামারীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লোভীমানবসৃষ্ট দানবের দ্বারা শ্রমিকদের জীবন যেন বিপন্ন না হয়’

পরবর্তী

সৌদি আরবে ব্যবসার মৌসুমেও ট্রাভেল এজেন্সির নীরবতা

পরবর্তী
বিশ্বের বিভিন্ন পর্যটন স্থান ও বিমানযাত্রার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ব্যবসার মৌসুমেও ট্রাভেল এজেন্সির নীরবতা

করোনা মহামারীর সময় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে একদিনে শনাক্ত চার লাখের ওপরে, মৃত্যু সাড়ে ৩ হাজার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT