চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত ৪৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৬১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে ২০তম বারের মত করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জন।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৮ জন। শনাক্তের হার দশমিক ৭৫ শতাংশ। আগের দিন বুধবার শনাক্ত হয়েছিল ৪৪ জন।

এর আগে ৭ এপ্রিল বিংশ, ৬ এপ্রিল উনবিংশ, ৫ এপ্রিল অষ্টদশ, ৩ এপ্রিল সপ্তদশ, ২ এপ্রিল ষোড়শ, ১ এপ্রিল পঞ্চদশ, ৩১ মার্চ চতুর্দশ, ২৮ মার্চ ত্রয়োদশ, ২৬ মার্চ দ্বাদশ, ২৫ মার্চ একাদশ, ২৪ মার্চ দশম, ২২ মার্চ নবম, ২১ মার্চ অষ্টম, ১৯ মার্চ সপ্তম, ১৭ মার্চ ষষ্ঠ, ১৬ মার্চ পঞ্চম ও ১৫ মার্চ চতুর্থবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ।

এছাড়াও গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শুক্রবার ‍সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ছয় হাজার ২৩৮টি পরীক্ষায় ৪৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৭৭ শতাংশ।তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭৮ হাজার ৩৬৯টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৭৮ হাজার ৪৪৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৬৬০ জনসহ মোট ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৯ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৯ কোটি ৬৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখ ৯৭ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৩ কোটি ২৬ লাখের বেশি।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলশিক্ষক হৃদয়ের গ্রেপ্তারে ঢাবি শিক্ষক সমিতির নিন্দা, মুক্তি দাবি

পরবর্তী

দিনের শেষটা রাঙাল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের শেষটা রাঙাল বাংলাদেশ

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য আন্তোনিও কন্তের পরিকল্পনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলকে রিয়াল ছাড়ার পরামর্শ কোচ আনচেলত্তির

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT