চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ভাড়াটিয়াদের ভাড়া নেবেন না এক সাংবাদিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

করোনা ভাইরাসের কারণে ভাড়াটিয়াদের কাছ থেকে চলতি মার্চ মাসের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজারের সাংবাদিক ও সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

তার এই ঘোষণা কে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিকসহ সর্বমহল।

কক্সবাজার শহরের টেক পাড়ার বাসিন্দা, দৈনিক বাংলাদেশের খবর ও চট্টগ্রামের দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি, সুজন এর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ক্রীড়া লেখক সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান রোববার রাতে এ ঘোষণা দেন।

Banglabid

মাহবুব বলেন, করোনার কারণে নানা সংকটের মধ্যে পড়েছে মানুষ। এই সময় আমি আমার ভাড়াটিয়াদের পাশে দাঁড়ালাম। আমি মনে করি এটি প্রতিটি নাগরিকের কর্তব্য। একইভাবে অন্য ভাড়া বাসার মালিকদেরও তিনি তাদের ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মাহবুবুর রহমানের ঘোষণা আমাদের সাংবাদিক সমাজকে সম্মানিত করেছে।

দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ বলেন, সাংবাদিকরা শুধু মানুষের জন্য লিখেন না, তাদের মধ্যে মানবিকতা ও রয়েছে। মাহবুবের এই ঘোষণা তারই প্রমাণ।

Reneta

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান বলেন, কক্সবাজারের একজন ভাড়া বাসার মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চ মাসের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছে তা অন্য ভাড়া বাসার মালিকরাও অনুসরণ করতে পারে।

সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, তার ৬টি ভাড়া বাসা রয়েছে। ভাড়াটিয়াদের তিনি বলে দিয়েছেন, মার্চ মাসের বাসাভাড়া তাদের দিতে হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসবাসা ভাড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানী দিল্লিসহ লকডাউনে ভারতের ৮০টি শহর

পরবর্তী

এক হাজার কারখানার দেড় বিলিয়ন ডলারের ক্রয় আদেশ স্থগিত: বিজিএমইএ

পরবর্তী

এক হাজার কারখানার দেড় বিলিয়ন ডলারের ক্রয় আদেশ স্থগিত: বিজিএমইএ

সৌদিতে

কারোনা: সৌদিতে সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT