চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় নতুন আক্রান্ত নেই ৩৯ জেলায়, মৃত্যু ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬১৩তম দিনে দু’জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৬ জন। আর শনাক্তের হার এক দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে কেউ মারা যাননি, পাশাপাশি দেশের ৩৯ জেলায় নতুন করে করোনা আক্রান্ত নেই।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৩৫ জন। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৭ হাজার ৯৮৭টি পরীক্ষায় ২৩৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৩১ শতাংশ।

Banglabid

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭৬ লাখ সাত হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৯ লাখ ১৮ হাজার ৪৫৪টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি পাঁচ লাখ ২৫ হাজার ৯২৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৭১ জনসহ মোট ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে দু’জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে সবার হাসপাতালে (সরকারিতে) মৃত্যু হয়েছে। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।

Reneta

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ৭২৮ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ০৩ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ৩৬৮ জন, যার শতকরা হার ১২ দশমিক ০৭ শতাংশ। বাসায় ৭৭৬ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৭৮। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৮৬২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ০১ শতাংশ এবং ১০ হাজার ৪৪ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত দু’জনই সত্তোরর্ধ্ব। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন।

করোনাভাইরাসে বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২৫ কোটি ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫০ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২২ কোটি ৭৮ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়েকে ৪৮ রানে গুঁড়িয়ে ৮ উইকেটে জিতল বাংলাদেশ

পরবর্তী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখে ও নাকে ব্যবহারের ভ্যাকসিনের অপেক্ষায়

পরবর্তী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখে ও নাকে ব্যবহারের ভ্যাকসিনের অপেক্ষায়

শিশু ও নারী করোনার প্রভাবের মধ্যে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে শীতে প্রয়োজন অতিরিক্ত সচেতনতা

সর্বশেষ

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT