চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
- লিড নিউজ, স্বাস্থ্য
A A

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের পরিস্থিতি এখনও জটিল নয়। জনসাধারণের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশে করোনা ভাইরাস পরিস্থিতি ভালো আছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

জাহিদ মালিক আরও বলেন, ‘যে তিনজনের দেহে করোনা পাওয়া গিয়েছিল, তাদের দুজন এখন সুস্থ। তাদের দেহে আর করোনা ভাইরাস নেই। আমরা যাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি, তারা অসুস্থ নয়, সবাই সুস্থ।’

Banglabid

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে আমরা করোনা প্রতিরোধে প্রস্তুতি শুরু করি। আমরা জাতীয় পর্যায়ে তিনটি কমিটি গঠন করেছি। জেলা-উপজেলায় কমিটি গঠন করেছি। এই রোগ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। ঢাকাসহ জেলা-উপজেলায় হাসপাতাল ব্যবস্থা করে রাখা হয়েছে। আমাদের প্রশাসন এই বিষয়ে রাতদিন কাজ করছে।’

এ সময় করোনা পরীক্ষার জন্য ৫টি থার্মাল স্ক্যানার দেওয়ার জন্য সামিট গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বর্তমানে বিশ্বে ১১০টি দেশে ছড়িয়ে গেছে। ৪ হাজারের বেশি লোক মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার মানুষ।

Reneta

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে প্রত্যেকটি জাতি ও দেশকে এই রোগ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে।

এই সপ্তাহের শুরুতে গত রোববার প্রথমবারের মতো দেশে ৩ জন করোনা আক্রান্ত রোগীর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরে তাদের সংস্পর্শে আসা ৪৪ জনকে কোয়ারেন্টাইনে নেয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসজাহিদ মালিকস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT