চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত নির্মাতা, পরিবারসহ আইসোলেশনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
বিনোদন
A A
করোনাভাইরাস

প্রথমবারের মতো শোবিজ অঙ্গনে করোনার ছোবল। ছোটপর্দার একজন নাট্য নির্মাতার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ড-এর সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

শনিবার দুপুরে ডিরেক্টরস গিল্ডের এই নেতা জানান, আমাদের সহকর্মী ৪০ বছর বয়সী একজন নাট্য নির্মাতা করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় শুক্রবার তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এনে পরীক্ষা করা হয়। কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হওয়ায় এদিন রাতেই তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে আইসোলেশনে আছেন।

অলিক জানান, তিনি (করোনায় আক্রান্ত নির্মাতা) বেশ কয়েকদিন ধরেই তার পরিবারের সাথে ছিলেন, আর এজন্যই পরিবারের অন্য সদস্যদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসোলেশনে আছেন ওই নির্মাতার স্ত্রী ও দুই সন্তান।

চিকিৎসকদের বরাতে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক জানান, প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে ওই নির্মাতা ও তার পরিবারকে। কিছু টেস্ট আছে, যেগুলো দেখে রবিবার (১২ এপ্রিল) থেকে ফাইনাল ট্রিটমেন্টে যাবেন চিকিৎসকরা।

এস এ হক অলিক সবার উদ্দেশ্যে বলেন, বর্তমান যে সংকট পরিস্থিতি তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো সরকারি যে নির্দেশনাগুলো জারি আছে, তা ঠিকঠাক ফলো করা। ডিরেক্টর গিল্ডসহ সকল নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীরা নিরাপদে থাকুন। নিজেদের সচেতনতার জায়গাগুলো নিজেদেরকেই নিশ্চিত করতে হবে।

মরণব্যাধী করোনাভাইরাসের কারণে স্থবির পুরো বাংলাদেশ। সরকারি, বেসরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ হয়ে গেছে সিনেমা হল, সিনেমা-নাটকের শুটিং। শনিবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮২ জন।

ট্যাগ: এস এ হক অলিককরোনা ভাইরাসকোভিড-১৯ডিরেক্টরস গিল্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালের পঙক্তি

পরবর্তী

করোনাভাইরাস: লড়াইয়ে একজোট ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দল

পরবর্তী

করোনাভাইরাস: লড়াইয়ে একজোট ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দল

করোনাভাইরাস: সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT