চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার মিউটেটেড স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিন যথেষ্ট নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তি মাস্ক পরে করোনার মিউটেটেড স্ট্রেনের ছবি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি করোনার যে বিবর্তিত ধরনটি (মিউটেটেড স্ট্রেন) সাউথ আফ্রিকায় ছড়িয়ে পড়েছে তার সংক্রমণ থেকে সুরক্ষিত হওয়ার জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন যথেষ্ট নয় বলে জানিয়েছে একদল গবেষক। 

মার্কিন রকফেলার ইউনিভার্সিটির একদল গবেষক বলছেন, শুধু তাই নয় কোন আক্রান্ত ব্যক্তি করোনার ভ্যাকসিন গ্রহণ করলেও আবারও নতুন ধরণে সংক্রমণ হতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

তবে গবেষণার এই সিদ্ধান্তটি এখনই চূড়ান্ত নয়, তবুও কীভাবে মহামারিকে নিয়ন্ত্রণে আনা হবে তার সম্ভাব্য প্রভাব রয়েছে।

যারা ইতিমধ্যে সংক্রমণ থেকে সেরে উঠেছে এমন ব্যক্তিদের জন্য ভ্যাকসিন দেওয়ার সমালোচনামূলক একটা প্রভাব রয়েছে গবেষণায়।

আরও বলা হচ্ছে, সব দেশে এখনই সমানভাবে ভ্যাকসিন যেহেতু পৌঁছায়নি, সীমিত সরবরাহের  জন্য তাই করোনার নতুন ধরণ ছড়িয়ে পারতে পারে খুব দ্রুত। কারণ কেউ আগে করোনায় আক্রান্ত হলে আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, যুক্তরাজ্য থেকে আসা তথ্য বিশেষণ করে দেখা গেছে, করোনার ভ্যাকসিন নতুন ধরণ আটকাতে সক্ষম। তবে যদি কোন ভাইরাস উল্লেখযোগ্য পরিমাণ নিজের চরিত্র বদলায় তাহলে বিষয়টি উদ্বেগজনক।

নতুন সংক্রমিতদের মধ্যে এমন ১১ জনকে পাওয়া গেছে, যারা সাউথ আফ্রিকায় গিয়েছিলেন বা সাউথ আফ্রিকা থেকে ফেরা কারো সংস্পর্শে গিয়েছিলেন। সাউথ আফ্রিকা থেকে আসা নতুন ধরনের এই ভাইরাসের নাম দেয়া হয়েছে সার্স-কোভিড-২।

এক পরিসংখ্যানে দেখা যায়, সাউথ আফ্রিকায় ৩০ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। তারা করোনার আগের ধরণের সাথে মোকেবিলা করতে পারলেও নতুন ধরণের সাথে কতটা প্রস্তুত সেটা নিয়ে শঙ্কা রয়েছে।

গত ডিসেম্বরে প্রথম সাউথ আফ্রিকায় করোনাভাইরাসের এই নতুন স্ট্রেইন বা ধরনটি ধরা পড়ে। অন্য ভাইরাসের চেয়ে এটি দ্রুত ছড়ায়। আর এই ভাইরাস মানবদেহের কোষগুলোকে সহজে কাবু করতে সক্ষম।

অন্যদিকে যুক্তরাজ্য এবং ব্রাজিলেও দ্রুত সংক্রমণ ছড়ায় এমন ধরনের ভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যের ধরনটি মার্কিন যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আগামী মার্চ নাগাদ এটিই যুক্তরাষ্ট্রের প্রধান ভাইরাস হিসেবে আবির্ভূত হতে পারে বলে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ জানিয়েছে।

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেঞ্চুরিতে তামিমকে ছাড়িয়ে চূড়ায় মুমিনুল

পরবর্তী

ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশাল লক্ষ্য

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশাল লক্ষ্য

বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে জয়ী করা: কাদের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT