চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রভাবে কমতে পারে শ্রবণশক্তি: গবেষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, অন্যান্য
A A
ডাক্তার কানে পরীক্ষা করছেন একজন নারী রোগী, স্বাস্থ্যসেবা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর একজন মানুষের শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে শ্রবণশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

এখনকার করোনা আক্রান্তদের শারীরিক উপসর্গ আগের দুই বছরের তুলনায় তুলনামূলকভাবে অনেকটা কম। তবে অনেক বেশি সংক্রামক। করোনা আক্রান্ত হয়ে যখন একজন মানুষ সুস্থ হয়ে উঠে তখনও তার মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে যায়।বিশেষজ্ঞরা যাকে ‘লং কোভিড’ বলে চিহ্নিত করেছেন।

সাম্প্রতিক কালের একটি গবেষণা বলছে সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথার মতো শারীরিক উপসর্গগুলোর পাশাপাশি অনেকেই শ্রবণশক্তিও হারিয়ে ফেলছেন। এই সমস্যাটি আক্রান্ত থাকাকালীন অথবা কোভিড-পরবর্তী সময়েও দেখা যেতে পারে।

Banglabid

নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব বাফেলো এবং বস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের আই অ্যান্ড ইয়ার ইনস্টিটিউট-এর গবেষকরা এই গবেষণাটি করেছেন।

গবেষণায় বলা হয়েছে, কোভিড আক্রান্ত ব্যক্তিরা কানে ব্যথা, কানের ভিতর ভোঁ ভোঁ আওয়াজ, এমনকি শ্রবণশক্তি কমার মতো শারীরিক উপসর্গের সম্মুখীন হচ্ছেন। ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরেও অনেকে এই কান সংক্রান্ত সমস্যায় ভুগছেন।

তবে কোভিডের নতুন ধরন ওমিক্রন আক্রান্তদের মধ্যে এই উপসর্গটি এখনও পর্যন্ত দেখা যায়নি।

Reneta

কোভিড আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ থেকে ১৫ শতাংশ মানুষের এই শ্রবণশক্তি কমে যাওয়া বা কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা একদিকে বিরক্তিকর এবং পাশাপাশি উদ্বেগজনক।

চিকিৎসকরা বলছেন,সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্তদের শ্রবণশক্তি সংক্রান্ত সমস্যা বেশি করে সামনে আসছে। করোনাভাইরাস কানের কোষগুলোতে প্রভাব ফেলতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, কয়েকটি পদ্ধতি যেমন গভীর শ্বাসের ব্যায়াম, ভাসোডিলেশন এবং স্টেরয়েড থেরাপি ইত্যাদি এ ক্ষেত্রে প্রাথমিক ভাবে সহায়ক হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিওকোভ’ নিয়ে আরও গবেষণা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী

রিয়াল ছাড়তে চান না কেউই

পরবর্তী
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা ম্যাচে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ছাড়তে চান না কেউই

কুড়িগ্রামে তুষারপাতের কারণে ঘন কুয়াশায় ঢাকা রাস্তা ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT