চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সচেতনতা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যখন গত বছরের মার্চের পর থেকে করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছে, তখন নতুন করে শঙ্কা নিয়ে এসেছে ভাইরাসে নতুন ভ্যারিয়েন্ট। সাউথ আফ্রিকা ও বতসোয়ানায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর এ নিয়ে জরুরি বৈঠকও ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, নতুন এই ধরনটি হলো বি.১.১.৫২৯ সার্স–কভ–২। বিশেষজ্ঞরা যেটা ধারণা করছিলেন তার চেয়েও দ্রুত ছড়ায় ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট। এর সংক্রমণ ক্ষমতাও ডেলটার চেয়ে বেশি। এখন বড় সংশয় হচ্ছে- করোনার এই নতুন ধরনের বিরুদ্ধে টিকা কাজ করে কিনা। করোনার মহামারি ইতি টানার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ হতে পারে এসব ভ্যারিয়েন্ট।

বিশ্বব্যাপী যখন করোনার নতুন ধরনের বিষয়ে শঙ্কা বাড়ছে, তখন বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে চলার গতি ক্রমেই নিম্নমুখী। এই অবস্থার অবসান না হলে দেশে আবারও সংক্রমণ বাড়তে পারে, যা কখনোই আমাদের কাম্য নয়। এজন্য মাস্ক পরাসহ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

Banglabid

এটা অবশ্যই স্বীকার করতে হবে যে, করোনা সংক্রমণের শুরু থেকেই সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল। প্রথম দিকে সেসব নিয়মাবলী মেনে চলার ক্ষেত্রে কিছুটা গাফিলতি দেখা গেলেও পরে নিয়ম মেনেছে সাধারণ জনগণ। এর ফলশ্রুতিতে মৃত্যুশূন্য দিনও দেখেছে বাংলাদেশ। নিয়ম মানার সেই ধারা এখনও অব্যাহত রাখতে হবে।

করোনার নতুন ধরন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি ও বিশ্লেষণ অব্যাহত রেখেছে বলেই আমরা আশা করি। একইসাথে ভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আরও ৩ মৃত্যু

পরবর্তী

ভোলায় মাঝ নদীতে গোলাগুলি, নিহত ১

পরবর্তী

ভোলায় মাঝ নদীতে গোলাগুলি, নিহত ১

বাংলাদেশের ক্রিকেটার হাসান আলী মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে এগিয়ে রাখলেন হাসান

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT