চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২১২তম দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন। গতকাল রোববার যে সংখ্যাটা ছিলো ১ হাজার ২২৫ জন।

এসময়ে দেশে মৃত্যুবরণ করেছে ২৭ জন।  রোববার সেই সংখ্যাটা ছিলো ২৩ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৬ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১১ হাজার ৮০৯টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৬৭টি। এ নিয়ে দেশে মোট ২০ লাখ ১ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৪৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৮ দশমিক ৪৯ শতাংশ।

নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৫ শতাংশ।

তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫২৬ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৫১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৭ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১০ জন নারী। মৃতদের মধ্যে ২৫ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ১৫৫ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭ দশমিক ৩৩ শতাংশ এবং ১ হাজার ২২০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২ দশমিক ৭০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ২৭ জনের মধ্যে ২১ থেকে ৩০ বয়সী ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ৩ জন রয়েছেন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৩ কোটি ৫৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ কোটি ৬৬ লাখের বেশি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহনও।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বুলেটিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে হাইকোর্টের রুল

পরবর্তী

করোনায় অর্থনৈতিক সংকটের শঙ্কায় চ্যাঙ্গি বিমানবন্দর

পরবর্তী

করোনায় অর্থনৈতিক সংকটের শঙ্কায় চ্যাঙ্গি বিমানবন্দর

প্রীতিলতার জন্য কবীর সুমনের গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT